By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সংবাদ সম্মেলন: ৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সংবাদ সম্মেলন: ৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

Last updated: August 31, 2019 5:38 pm
7 years ago
5 Min Read
SHARE

বহুসংস্কৃতির চারণভূমি যুক্তরাজ্যের লণ্ডন শহরে প্রতি বছরের মতো এবারও বইমেলার উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। এই সংগঠনের ব্যানারে ৯ম বইমেলা দু‘দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর, পূর্ব লণ্ডনের ব্রাডি আর্ট সেণ্টারে। এ উপলক্ষ্যে ৩০ আগষ্ট ২:১৫ মিনিটে লণ্ডন বাংলা প্রেসক্লাব অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার বিস্তারিত কর্মসূচি লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনের সেক্রেটারী কবি ইকবাল হোসেন বুলবুল।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তার সঙ্গে থাকবেন সংস্কৃতিমন্ত্রণালেয়র ৩ সদস্যের প্রতিনিধি দল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের নির্বাহী মেয়র জনাব জন বিগ্স, মহান একুশের অমর গানের রচয়িতা বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ড. শাহাদুজ্জামান, মুক্তিযুদ্ধের সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী।
মেলায় এ বছর অংশগ্রহণ করছে- বাংলা একাডেমি, আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, আহমেদ পাবলিশিং হাউস, পাঞ্জেরী পাবলিকেশন্স, অনিন্দ্য প্রকাশ, উৎস প্রকাশন, অনার্য পাবলিকেশন্স, পারিজাত প্রকাশনী, পুঁথিনিলয়, নালন্দা, বাসিয়া প্রকাশনী এবং পাণ্ডুলিপি প্রকাশনসহ বাংলাদেশের মোট ১৭টি প্রকাশনা সংস্থা। এছাড়াও রয়েছে বিলাতের বঙ্গবন্ধু বইমেলা, প্রবাস প্রকাশনী, মেট্রোমেঘ, কবিতাস্বজন, স্পন্দনসহ বেশকিছু স্টল। থাকবে বাংলাদেশ হাইকমিশনের তত্ত¡াবধানে ‘বঙ্গবন্ধু মঞ্চ’। আপনারা জানেন যে, এ বছর জাতীয়ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে। আপনারা আরও জেনে খুশি হবেন যে, এ বছর আমরাও আমাদের পুরো আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।
লিখিত বক্তব্যে দু‘দিনব্যাপী কর্মসূচীর মধ্যে উলে­খ করা হয়, প্রথম দিন ৮ সেপ্টেম্বর সকাল ১১:৩০ মিনিটে ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারের সামনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আমরা এই মেলা উদ্বোধন করার প্রস্তুতি নিয়েছি। মেলায় আগত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ সবাইকে নিয়ে মেলা উদ্বোধন করবেন বাংলাদেশের হিরন্ময় ইতিহাসের সূর্যসন্তান, আমাদের সংগঠনের সম্মানীত প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি আবদুল গাফ্ফার চৌধুরী। দু’দিন ব্যাপী এই মেলা ও উৎসব চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। পাশাপাশি স্টুডিও থিয়েটারে প্রথমদিন থাকবে উদ্বোধনী অনুষ্টান, আলোচনাসভা, পদকপ্রদান, কবিদের কন্ঠে কবিতাপাঠ, কবিতা আবৃত্তি, এবং সব শেষে বিলেতের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।
দ্বিতীয় দিনে তিনটি সেমিনার রয়েছে। প্রথম সেমিনার শুরু হবে দুপুর বারোটায়। বিষয় : ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সরকারের পরিকল্পনা’। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ড. শেখ মুসলিমা মুন, ডেপুটি সেক্রেটারি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দ্বিতীয় সেমিনার শুরু হবে বিকেল ২:৩০। বিষয় : ‘অনাবাসী সাহিত্য’। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিলেতবাসী কবি হামিদ মোহাম্মদ। তৃতীয় সেমিনার শুরু হবে বিকাল ৩.৩০। বিষয় : লেখক ও প্রকাশ সম্পর্ক। সেমিনার তিনটির আলোচনায় অংশগ্রহণ করবেন- ড. ভীষ্মদেব চৌধুরী, ড. শাহাদুজ্জামান, শামীম আজাদ, নঈম নিজাম, ওসমান গণি, ড. মুকিদ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, মিলটন রহমান প্রমুখ। দ্বিতীয় দিনের তৃতীয় পর্বে আরও রয়েছে লেখক, কবি ও শিল্পীদের নিয়ে কবিতাপাঠ, গল্পবলা এবং সঙ্গীতানুষ্ঠান। এর বিস্তারিত বিবরণ আমাদের প্রকাশনায় আছে।
সুপ্রিয় সাংবাদিকবৃন্দ আমরা উলে­খ করতে চাই যে, আমাদের এই মেলায় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতার আশ্বাস পেয়েছি। তবে প্রতি বছরের মতো এবছরও আমরা সংগঠনের সদস্যদের চাঁদার পাশাপাশি কমিউনিটির বিশিষ্টজনের সহযোগিতায় মেলা অনুষ্ঠানের কাজ চালিয়ে যাচ্ছি। এই সহযোগিতায় মূল স্পন্সর হিসাবে এগিয়ে এসেছেন চ্যানেল-এস এবং এটির কর্ণধার মাহি ফেরদৌস জলিল, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী এম এ গণি এবং এনামুল মুনিম লোদী (শামীম লোদী)। এছাড়া আরও যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন আমরা তাদের নাম আমাদের প্রকাশনায় উলে­খ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারের দুইদিনের ভাড়া বাবত যে খরচ আসে তা মওকুফের জন্য আমরা টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। গত বছর কাউন্সিল কর্তৃপক্ষ আমাদের আবেদনের পরিপেক্ষিতে অর্ধেক ভাড়া মওকুফ করেছিলেন। সে জন্য আজকের এই সুযোগ আমরা আমাদের নির্বাহী মেয়র, সম্মানীত কাউন্সিলারবৃন্দ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করছি এবছরও আমরা কাউন্সিলের কাক্সিক্ষত সহযোগিতা চাচ্ছি।

You Might Also Like

বিচারপতি অপসারণ বিলে রাষ্ট্রপতির সই
সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন
বালাগঞ্জে আ.লীগ প্রার্থী হাবিবের প্রচারণায় নানক
অবস্থান বদলাইনি: খালেদা
গণমানুষের কবি দিলওয়ারের ৫ম প্রয়াণদিবস
Previous Article বিশ্বনাথে ‘জয়বাংলা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Next Article ছড়াকার তাজুল ইসলাম বাঙালির স্মরণে সিলেট জেলা খেলাঘরের শোক সভা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু

5 years ago

চলে গেলেন শান্তিতে নোবেলজয়ী জন হিউম

6 years ago

ভেঙে পড়া বিমান থেকে বেঁচে ফিরলেন তরুণী

12 years ago

সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি…বিদিশা এরশাদ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?