Homeশীর্ষ সংবাদতরুণীর সাথে মোবাইল ফোনে প্রেমের অভিনয়, অত:পর…

তরুণীর সাথে মোবাইল ফোনে প্রেমের অভিনয়, অত:পর…

999ব্রাক্ষণবাড়িয়া থেকে মোবাইল ফোনে প্রেমের অভিনয় করে ফুসলিয়ে সিলেটে এনে এক তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কদমতলী সমর মিয়ার কলোনী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-ওসমানীনগর থানার সুলতানপুর গ্রামের গৌছ মিয়ার পুত্র ছালেক (২২) ও মছব্বির আলীর পুত্র মাখন (২২)। তাদেরকে শুক্রবার কোর্টে চালান দেয়া হয়েছে।
দক্ষিণ সুরমা থানার কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, উদ্ধার করা তরুণীকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি)-এ ভর্তি করা হয়েছে। তিনি জানান, আটক মাখনের সাথে ঐ তরুণীর মোবাইল ফোনে সম্পর্ক গড়ে উঠে। হযরত শাহজালাল (রহঃ) এর মাজার বেড়ানোর কথা বলে সিলেটে নিয়ে আসে তারা। এরপর সমর মিয়ার কলোনীর ৯ নং কক্ষে আটক রেখে ঐ তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঐ তরুণীকে উদ্ধার করে এবং মাখন ও ছালেককে আটক করে। এসআই শফিক জানান আটক মাখন ছালেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আটক দুজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments