By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া কবিতার বাগানে নানা রঙের ছবি ॥ শিউল মনজুর
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া কবিতার বাগানে নানা রঙের ছবি ॥ শিউল মনজুর

Last updated: April 26, 2016 11:29 am
10 years ago
3 Min Read
SHARE

S-01এই শস্য শ্যামল অপরূপ বাংলার গ্রামীণ জনপদই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পাখির কলতানে ঘুমভাঙে আর নিঃসঙ্গ রাতে ঝিঁ ঝিঁ পোকার একটানা গুণগুণ সুরের আবহে নিদ্রা যায় গ্রামীণ জনপদের সহজ সরল মানুষ। প্রাকৃতিক আবহে স্বভাবতই তাদের ভাবনা আর শহুরে মানুষের ভাবনার মধ্যে কিছুটা হলেও ফারাক রয়েছে।

অতি আধুনিকতার ছোঁয়ায় বা প্রযুক্তির অতি ব্যবহারে শহুরে মানুষের ঐতিহ্যগত চিন্তা চেতনার যেমন ভাঙনের প্রভাব পড়েছে, সে তুলনায় গ্রামীণ জনপদের মানুষের মধ্যে সে ভাঙনের প্রভাব বোধ করি এখনো পড়েনি এবং পড়েনি বলেই গ্রামীণ জনপদের সকল কর্মকান্ডে সমাজ ও দেশ মাতৃকার ঐতিহ্যের প্রতিফলন লক্ষ্য করি।

কবি কামরুন নাহার শেফালী সিলেট শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গোলাপগঞ্জ থানার গ্রামীণ জনপদে বসবাস করেও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দীর্ঘদিন থেকে কবিতা লিখে যাচ্ছেন।

তার প্রকাশিত সর্বশেষ কবিতার বইয়ের নাম শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া। এই বইয়ের কবিতার মধ্যদিয়ে চিরায়ত ঐতিহ্যসহ বাংলার মাটি ও মানুষের আশা আকাঙ্খা ওঠে এসেছে। ওঠে এসেছে ব্যক্তি মানুষের চাওয়া পাওয়ার দিকটিও।

শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া গ্রন্থে ৫২টি কবিতা অর্ন্তভূক্ত হয়েছে। এই ৫২টি কবিতার মধ্যে অধিকাংশ কবিতায় গ্রামীণ জীবনের সরলতাই উচ্চারিত হয়েছে। তা ছাড়া তার কবিতার ভিতর দিয়ে সম সাময়িক বিষয়াবলীও উঠে এসেছে।

অর্থ্যাৎ কবির দৃষ্টিশক্তি শুধুমাত্র অর্ন্তমুখী নয় বর্হিমুখী বটে।

এই গ্রন্থের সকল কবিতাই যে পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে তা কিন্তু নয়। তবে গ্রন্থের বেশ কিছু কবিতা পাঠক-সমালোচকের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করি।

আমার বিবেচনায়, অপরূপ অবদান , উৎসব সবার ধর্ম যার যার , টবে বাগান, শাহবাগের প্রজন্ম চত্বর, শুভ্রমন রশ, সীমানা, ছুঁয়ে দাও কবি হৃদয়, বসন্ত উৎসব প্রভৃতি কবিতা পাঠক মনে দোলা দেবে বলে আমি আশাবাদী।

মূলত তাঁর ৫২টি কবিতার মধ্যদিয়ে জীবন, সমাজ, রাজনীতি ও দেশ প্রেম নানা মাত্রায় চিত্রায়িত হয়েছে। এখানে পাঠকের ভালো লাগতে পারে এমন একটি কবিতার অংশ বিশেষ উপস্থাপন করা হলো;
গোলাপ জুঁই চামেলি পলাশ ওরা আমাকে ডেকে চুপি চুপি বলল
তোমার কবিতায় শহিদদের কথা লিখবে
তাই লিখলাম।… .. . .. …
আমি ঝরণা ভালোবাসি, খুব ভালোবাসি
তাই গিয়েছিলাম ঝরণার পাশে
ওরা আমায় বজ্রকন্ঠে বললো
তোমার কবিতায় শেখ মুজিবের কথা লিখবে
তাই লিখলাম। (কবিতার শিরোনাম, বসন্ত উৎসব, পৃষ্টা-১৪)

- Advertisement -
Ad image

এই কবিতার মধ্যদিয়ে কবির ভিতরে দেশের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করার পাশাপাশি দেশ প্রেমিকদের প্রতি তাঁর কৃতজ্ঞতাবোধ প্রকাশ পেয়েছে এবং তা সুন্দরভাবেই উচ্চারিত হয়েছে। কবিতাটি অসাধারণ এবং আবেগ মথিত। এরকম নান্দনিক উচ্চারিত আরো বেশ কিছু কবিতা রয়েছে যা পাঠকের ভালো লাগবে বোধ করি।
অমর একুশে গ্রন্থ মেলা২০১৬ সালে প্রকাশিত শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া বইটি প্রকাশক বাসিয়া প্রকাশনী, সিলেট এবং বইটির মনকাড়া প্রচ্ছদ অংকন করেছেন, তামিম বিন ইমদাদ। তিনফর্মার এই বইটির মূল্য রাখা হয়েছে ১২০টাকা।
আমি কবির সাফল্য ও এই গ্রন্থের পাঠক প্রিয়তা কামনা করি এবং আশা করি কবি কবিতার মধ্যদিয়ে অনেক দূর
এগিয়ে যাবেন।

লেখকঃ কবি ও কথাসাহিত্যিক।

You Might Also Like

শিক্ষার্থী শিক্ষাঙ্গনে ফিরলে কমবে সহিংসতা : ইউনিসেফ
ছিটমহলে উড়ল মুক্তির পতাকা
সিলেটে শিশু হত্যার দায়ে পাষন্ডের যাবজ্জীবন দন্ড
বিশ্বনাথ গুদামঘাট ফুটবল ক্লাব এর কমিটি গঠন
ঢাকা-সিলেট মহা সড়কে ট্রাক চাপায় ৩ শ্রমিক নিহত : ৩ ঘন্টা যানচলাচল বন্ধ
Previous Article অন্ধকার তাড়াতে নারীদের লেখালেখির কোন বিকল্প নেই জাহাঙ্গীর আলম
Next Article দুশ্চিন্তায় তারাপুর ‘রাগীব রাজ্য’র ৩৫৭ পরিবার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটে বাম্পার বোরো কাটছেন কৃষাণীরা

11 years ago

প্রতারক প্রমাণ করতে দেড় কোটি টাকা খরচ!

6 years ago

সিলেটে সুরমার তীরে ওয়াকওয়ে: ব্যয় ৮০ কোটি টাকা

8 years ago

সেপ্টেম্বরে লন্ডনে ১১তম বইমেলা ও সাহিত্য উৎসব

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?