By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জার্মানির শপিং মলে হামলা : বহু হতাহতের আশঙ্কা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

জার্মানির শপিং মলে হামলা : বহু হতাহতের আশঙ্কা

Last updated: July 23, 2016 2:23 pm
10 years ago
2 Min Read
SHARE

a1মিউনিখ, ২৩ জুলাই- জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে অস্ত্রধারীদের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে এ হামলা হয় বলে জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গুলিবর্ষণের পরপরই পুলিশ ওই শপিং মলে অভিযান চালাতে শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী বা হতাহতের বিস্তারিত খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় ১০ জন নিহত হয়েছে বলে জার্মান টেলিভিশন এনটিভি জানিয়েছে। এনটিভির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, জার্মান স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে গোলাগুলি চলছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই শপিং মলের এক কর্মী টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ‘অনেক গুলি হয়েছে। বাইরে থেকে সবাই দৌঁড়ে স্টোরের ভিতরে আসে এবং আমি শুধু একজনকে নিচে পড়ে থাকতে দেখেছি, যিনি এত মারাত্মক আহত যে, তিনি বেঁচে নেই বলে আমার বিশ্বাস।’

- Advertisement -
Ad image

কোনো কোনো সংবাদমাধ্যম ‘১৫ জন’ প্রাণহানির কথা জানিয়েছে। এছাড়া বন্দুকধারী একাধিক ছিলো বলেও বলা হচ্ছে। বন্দুকধারীরা শপিং মলটির আন্ডারগ্রা‌উন্ডের টানেল ব্যবহার করে পালিয়ে যাওয়ার কথা বলছে কোনো কোনো সংবাদমাধ্যম।

এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বলে পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

এর আগে গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।

আর/১০:২৪/২২ জুলাই

You Might Also Like

মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ড
প্রবাসী কবি আসমা মতিনের মাতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক প্রকাশ
বাংলাদেশি রেজওয়ানের ‘ভাসমান স্কুল’ এখন বিশ্বের বিভিন্ন দেশে
প্রায় ৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা
জ্যামে আটকে আড়াই ঘণ্টা হেঁটে গেলেন প্রেসিডেন্ট! জ্যামে আটকে আড়াই ঘণ্টা হেঁটে গেলেন প্রেসিডেন্ট!
Previous Article সাড়ে ৩ কোটি টাকার সোনার গয়না দিয়ে মেয়েকে বিয়ে দিলেন ব্যবসায়ী
Next Article নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য চালু হচ্ছে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এমপি কেয়া চৌধুরী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ছড়াকার তাজুল ইসলাম বাঙালির স্মরণে সিলেট জেলা খেলাঘরের শোক সভা

7 years ago

সালমানের মামলা এবার সুপ্রিম কোর্টে

11 years ago

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সম্পাদক রাসেল

4 years ago

সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হলেন রোটারিয়ান মোঃ মতিউর রহমান

4 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?