Homeবই পত্রজাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাসিয়া ডেস্ক : সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো একযোগে সেই ভাষণ সম্প্রচার করবে।

শেখ হাসিনা তার ভাষণে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যাপক সাফল্য ও অর্জনগুলো তুলে ধরবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিবিহীন সাধারণ নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আর ২০১৪ সালের এই দিনে দ্বিতীয়বারের মতো ক্ষমতাগ্রহণ করেন তিনি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments