By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উত্তাপ ছড়ালেন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উত্তাপ ছড়ালেন

Last updated: February 25, 2016 10:43 am
11 years ago
2 Min Read
SHARE

সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে উত্তাপ ছড়ালেন মহিলারাও। বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সম্মেলনের কমিটি ঘোষণার সময় সভাস্থলে উত্তেজনা দেখা দেয়। এসময় সাবেক মহিলা কাউন্সিলর জেবুন্নাহার শিরিনের নেতৃত্বে একটি পক্ষ হই-হুল্লোড় করেন। তার সাথে ছিলেন মাম্মি চৌধুরী চৌধুরীসহ আরোও কয়েকজন।

সম্মেলনের শেষদিকে হই-হুল্লোড় চলার মাঝে কেন্দ্রীয় নেতারা সভাস্থল ত্যাগ করেন।

একটি সূত্র জানিয়েছে, মহানগর মহিলা লীগের নতুন কমিটি ঘোষণার সময় জেবুন্নাহার শিরিন ও মাম্মি চৌধুরীসহ কয়েকজন নতুন কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়া খায়রুন্নেসা শেলীকে বিএনপি নেত্রী বলে অভিহিত করেন। এসময় তারা কমিটিতে স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ করেছেন। তারা ত্যাগী ও দলের প্রকৃত নেত্রীদের মূল্যায়ন করার দাবি করেছেন।

এদিকে, সিলেট মহিলা আওয়ামী লীগের একটি সূত্র সিলেটভিউ২৪ডটকমকে বলেছে, জেবুন্নাহার শিরিন একসময় বিএনপিতে ছিলেন। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাকে দলে অন্তর্ভুক্ত করা হলে দলের সাধারণ নেতাকর্মীরা এটা মেনে নেবেন না।

এ ব্যাপারে জেবুন্নাহার শিরিন বলেন, বুধবার মহানগর আওয়ামী লীগের যে কমিটি ঘোষিত হয়েছে এতে প্রকৃত নেতাদের কোন মূল্যায়ন হয়নি। স্বজন প্রীতির মাধ্যমে কমিটিতে পদ বণ্টন করা হয়েছে।

আর তার রাজনৈতিক আদর্শ নিয়ে তিনি বলেন, আমি একসময় বিএনপির রাজনীতি করেছি এটা সত্য। ২০০৮ সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছি। তিনি এসময় দাবি করেন তার রাজনীতির শুরু আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে।

নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আসমা কামরানের সেলফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তার ফোন রিসিভ হয়নি।

উল্লেখ্য, বুধবার সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়েছে। এতে শাহানারা বেগম সভাপতি ও আসমা কামরান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা কামরুনেছা মান্নান, সদস্য দিলরুবা জামান শেলি। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

You Might Also Like

নবীগঞ্জে পৌর বিএনপির সভাপতি ছাবির আহমেদ চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত
অর্থনৈতিক সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করছে বারাকা গ্রুপ
প্রবাসী কবি আসমা মতিনের মাতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক প্রকাশ
লেখক-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী কাল
গৌরবময় বিজয় দিবস আজ
Previous Article ৪ শিশু হত্যা মামলার আসামি বাচ্চু ‘বন্দুকযুদ্ধে’ নিহত
Next Article সিলেটের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত নোটিশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

9 years ago

ওসি আতাউর ও শ্যামলদের আপিল খারিজ

12 years ago

দণি সুরমা সাহিত্য পরিষদের সভায় বক্তারা ভালো লেখার জন্য কঠোর লেখাপড়া করতে হবে

11 years ago

পশ্চিম গৌরীপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?