Homeশীর্ষ সংবাদঅর্থনৈতিক সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করছে বারাকা গ্রুপ

অর্থনৈতিক সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করছে বারাকা গ্রুপ

04প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে দেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, ব্যবসায়ী, ব্যাংকার, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও অর্থনৈতিক সমৃদ্ধশালী সমাজ গঠনে বারাকা গ্রুপ কাজ করছে। উন্নয়ন ও শিক্ষাকে পাশাপাশি এগিয়ে নিতে বারাকা প্রতিশ্রুত। সামাজিক এই দায়বদ্ধতাকে হৃদয়ে ধারণ করেই দেশের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর বিএনপির মাহবুব কাদির শাহী, সিলেট চেম্বারের পরিচালক মো. সহিদুর রহমান, মো. হুমায়ুন আহমদ, ফাহিম আহমদ চৌধুরী, শাহজাহান সামসুদ্দিন, বিপিএলের ভাইস চেয়ারম্যান আব্দুল বারী, বিপিএলের ডাইরেক্টর আফজাল রশিদ চৌধুরী, আবুল ওয়ায়েস চৌধুরী, পল্লী বিদ্যুতের জিএম ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম, সিলেট চেম্বারের পরিচালক এহতেশামুল হক চৌধুরী, আমানউল্লাহ কনভেমনশন হলের ছানাউল্লাহ ফাহিম, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এটিএম শোয়েব প্রমূখ।
অনুষ্ঠানের সহ আয়োজক ছিল পতেঙ্গা পাওয়ার লিমিটেড, রয়েল হোমস লিমিটেড, রয়েল এডুকেয়ার লিমিটেড, কুয়িন্স হেলথ লিমিটেড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments