By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: অর্থপাচার মামলা তারেকের ৭ বছরের কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

অর্থপাচার মামলা তারেকের ৭ বছরের কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা

Last updated: July 21, 2016 3:52 pm
10 years ago
2 Min Read
SHARE

a-1অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। আটক বা আত্মসমর্পণের দিন থেকে তার এই সাজা কার্যকর হবে। এর আগে বিচারিক আদালত তাকে বেকসুর খালাস দিয়েছিল।

দুদকের আপিল গ্রহণ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

এদিকে নিম্ন আদালতের দেয়া তারেকের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে নিম্ন আদালতের দেয়া ৪০ কোটি টাকার জরিমানার পরিবর্তে ২০ কোটি টাকা করেছে আদালত।

গত ১৬ জুন দুদক ও মামুনের পৃথক দুটি আপিলের শুনানি শেষে সুনির্দিষ্ট দিন ধার্য না করে তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। বুধবার হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় আপিল দুটি রায়ের জন্য অন্তর্ভুক্ত করা হয়। এতে বলা হয়েছে, আজ আপিলের ওপর রায় ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, তারেক রহমান এই মামলার বিচার চলাকাল থেকেই পলাতক ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। আর মামুন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।

অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে ২০০৯ সালের ২৬ অক্টোবর নগরীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলা দায়ের করে দুদক। এই মামলায় ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন। তবে মামলার অপর আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি তাকে ৪০ কোটি টাকা জরিমানা করে। সাজার এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মামুন। অপরদিকে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে ঐ বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক।

হাইকোর্ট ঐ আপিল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্নসমর্পণের আদেশ দেন। পাশাপাশি তারেক রহমানের লন্ডনের নতুন ঠিকানায় নোটিশ জারির নির্দেশ দেয়া হয়। ঐ নোটিশ জারির প্রতিবেদন আসার পরই আপিলের ওপর হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়।

You Might Also Like

বিশ্বনাথ গুদামঘাট ফুটবল ক্লাব এর কমিটি গঠন
ডেসটিনির এমডি রফিকুল হাসপাতাল থেকে কারাগারে
গোল্ডেন এ+ প্রাপ্ত মাজেদুর রহমান শিপন ডাক্তার হতে চায়
ডেনমার্কে মুসলমানদের প্রথম মসজিদ
বাসিয়ার সাথে একান্ত আলাপচারিতায় তরুণ কবি এম মোসাইদ খান ‘আলোয় আলোয় উজ্জ্বল যৌবনা নগরীর কোলে ফেরারী আমি।’ শুধু মা, মানুষ আর মাতৃভূমির প্রতি ভালোবাসা আমার নিত্যসঙ্গী
Previous Article এসডিসি’র মহানগর কমিটি গঠন যারা সমাজের সেবা করে তারা সুন্দর মনের মানুষ – খন্দকার মামুন আলী আখতার
Next Article দলবেঁধে সংখ্যালঘুর বাড়িতে হামলা-লুটপাট, গুরুতর জখম ৫
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কঠোর নিরাপত্তা বলয়ঃ শাহজালাল মাজার ঘিরে অর্ধশত সিসি ক্যামেরা

9 years ago

সোমবার থেকে শাবিপ্রবিতে দুর্গাপূজার ছুটি

11 years ago

আমার প্রেরণার উৎস হাজী তোয়াব আলী ভোরের সূর্য উঠার আগেই চলে গেলেন অনন্তের সন্ধানে

6 years ago

অর্থনৈতিক সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করছে বারাকা গ্রুপ

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?