By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দলবেঁধে সংখ্যালঘুর বাড়িতে হামলা-লুটপাট, গুরুতর জখম ৫
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

দলবেঁধে সংখ্যালঘুর বাড়িতে হামলা-লুটপাট, গুরুতর জখম ৫

Last updated: July 21, 2016 3:59 pm
10 years ago
2 Min Read
SHARE

a1সুনামগঞ্জ, ২১ জুলাই- সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক সনাতন ধর্মাবলম্বী পরিবারের ওপর দলবেঁধে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ ৫ জন জখম হয়েছে। এ ছাড়াও হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে লুটপাট করেছে বলে জানা গেছে।

গুরুতর আহত দুজনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বিকেলে সিএনজি চালিয়ে যাওয়ার সময় রাস্তার কাদাযুক্ত পানি শরীরে পড়ায় সিএনজি চালক মিলন মিয়াকে মারধোর করে খুরমা গ্রামের আব্দুস সোবহানের ছেলে সাদ মিয়া ও মিজানুর রহমান। এ সময় একই গ্রামের প্রণব চৌধুরীর ছেলে পার্থ চৌধুরী তাদের বাধা দেয়।

এ ঘটনার জেরে বুধবার আব্দুস সোবহানের নেতৃত্বে তার ছেলে সাদ মিয়া, মিজানুর রহমান, আকলু মিয়া, আজাদ মিয়া, আত্মীয় ফজর আলী, জুলহাসসহ লোকজন সংঘবদ্ধ হয়ে প্রণব চৌধুরী ও পাশের রণজিৎ চৌধুরীর ঘরে হামলা চালায়।

- Advertisement -
Ad image

হামলাকারীরা নারী-পুরুষ নির্বিচারে পাইপগানের বাট ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে এবং ঘরের মালামাল ভাঙচুর করে। এরপর ঘরে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

হামলায় গুরুতর আহত প্রণব চৌধুরী (৪৮) ও তার স্ত্রী জয়া চৌধুরীকে (৪৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিবা চৌধুরী (৩০), রণজিৎ চৌধুরীসহ (৪৮) অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল আলীম। এসআই শফিকুল ইসলাম বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এফ/০৯:৩৮/২১জুলাই

You Might Also Like

বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত
শাবি ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া প্রধান অতিথি ‘পরশমণি’ গীতিকাব্যের প্রকাশনা অনুষ্ঠান ৩১ জুলাই
খোদেজা মাহবুব আরা ।। ভালোবাসা
গোলাম আযমের জানাজায় অংশ নিতে রাজধানীতে হাজারো মানুষ
সোহেনা সিভিল ইঞ্জিনিয়ার হতে চায়
Previous Article অর্থপাচার মামলা তারেকের ৭ বছরের কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা
Next Article প্রাকৃতিক উপায়ে দূর করুন যন্ত্রণাদায়ক গলা ব্যথা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বাসিয়া প্রকাশনীতে আমেরিকার মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক বিশ্বজিৎ সাহা

10 years ago

বিশ্বনাথে মুহিবের সমর্থনে গণমিছিল

8 years ago

সিলেটের জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট-বিড়ি বিক্রি নিষিদ্ধ হচ্ছে

12 years ago

কানাডা ম্যানিটোবার প্রভিন্সিয়াল নির্বাচনে লড়ছেন বাংলাদেশি নারী

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?