Homeশীর্ষ সংবাদএসডিসি’র মহানগর কমিটি গঠন যারা সমাজের সেবা করে তারা সুন্দর মনের...

এসডিসি’র মহানগর কমিটি গঠন যারা সমাজের সেবা করে তারা সুন্দর মনের মানুষ – খন্দকার মামুন আলী আখতার

a-1সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার বলেছেন, যারা সমাজে অবহেলিত মানুষের সেবা করেন তারা হচ্ছেন সুন্দর মনের মানুষ। সুন্দর সমাজ উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। তিনি গতকাল বুধবার বিকেলে সংগঠনের লামাবাজারস্থ কার্যালয়ে এসডিসি সিলেট মহানগর কমিটি গঠন উপলক্ষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্যোশে সভাপতির বক্তব্যে একথা বলেন। সংগঠনের মহানগর কমিটির সাবেক আহবায়ক আবদুর রহিম তালুকদারের পরিচালনায় তিনি আরো বলেন, নবগঠিত মহানগর কমিটি সামাজিক সংগঠন এসডিসির ব্যানারে সিলেটের সামাজিক উন্নয়ন নিরলস ভাবে কাজ করে যাবে।

সভায় এসডিসির ৫নং ওয়ার্ডের মো. জালাল উদ্দিনকে সভাপতি, ৮নং ওয়ার্ডের সিরাজ খানকে সাধারণ সম্পাদক এবং ১নং ওয়ার্ডের ফরহাদ আহমদ সায়েমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এসডিসি সিলেট মহানগর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি মিনু খান ও আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরাফাত আহমদ শাওন, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র কুমার দাস তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রশিদ ফুয়াদ, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল করিম, দপ্তর সম্পাদক আমিনুল হক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, নির্বাহী সদস্য মোস্তাক আহমদ, সুলতান মাহমুদ ও রেজাউল করিম রানা। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এসডিসির লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সভায় বক্তব্য রাখেন এসডিসির কার্যকরী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান ও দপ্তর সম্পাদক নাছির আহমদ খান। সভায় উপস্থিত ছিলেন এসডিসির কার্যকরী কমিটির প্রচার সম্পাদক কয়েছ আহমদ সাগর ও ৭নং ওয়ার্ডের সদস্য শহিদুর রহমান শহিদ। -বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments