By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কোটিপতি থেকে ভিখারি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্র

কোটিপতি থেকে ভিখারি

Last updated: July 20, 2016 6:31 pm
10 years ago
2 Min Read
SHARE

a-1দারিদ্র্যকে জয় করে জীবনে সফল হয়েছেন এমন মানুষদের দেখেই সাধারণত আমরা সবাই অনুপ্রেরণা পাই, উৎসাহিত হই। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের অতীতে প্রাচুর্য ছিল কিন্তু এখন দু’বেলা খাবারের ব্যবস্থা নেই। এ রকম ব্যক্তিদের জীবন থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে।

সম্প্রতি হিউম্যানস অব বম্বে নামে একটি ফেসবুক পেইজে এমন এক ব্যক্তির কাহিনি তুলে ধরা হয়েছে। যার একসময় প্রচুর অর্থবিত্ত ছিল। কিন্তু তিনি আজ অসহায়। একসময় ওই ব্যক্তি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করতেন।

তিনি বলেন, ‘আমি একসময় ধনী ছিলাম। বিশাল এক বাড়িতে থাকতাম। প্রায়ই পার্টি হতো আমাদের ঘরে। ধনী এবং বিখ্যাত ব্যক্তিদের আনাগোনা ছিল আমাদের বাড়িতে। তখন চাইলে আমি প্রতিদিন দশ বার খাবার খেতে পারতাম। কিন্তু আজকে আমি এক বেলাও খাবার খেতে পাই না।’

পেইজটিতে লোকটির নাম প্রকাশ করা হয়নি। তার মা-বাবা মারা যাওয়ার পর ভাই-বোনসহ তার পুরো পরিবারটি কীভাবে রাস্তায় নেমে আসে তিনি সেই কাহিনি এখানে বলেছেন।

তিনি বলেন, ‘আমি শিশুশিল্পী হিসেবে অভিনয় করতাম। বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তবে নির্মম সত্য হচ্ছে, তোমার পকেটে যখন টাকা থাকবে না তখন প্রতিভারও কেউ মূল্যায়ন করবে না। এমনকী তোমার চেহেরাটাও মানুষ ভুলে যাবে।’

এতকিছুর পরও মুম্বাইয়ের ওই ব্যক্তি ভেঙে পড়েননি, আশা ছাড়েননি। তিনি এখনো ভালো কিছুর স্বপ্ন দেখেন। ভবিষ্যৎ নিয়ে তার ব্যাপক পরিকল্পনা রয়েছে। সুন্দর আগামীর জন্য অপেক্ষা করতে এখনো তিনি ভীত নন।

এখানেই শেষ নয়। পোস্টটির একেবারে শেষের দিকে তিনি যে হৃদয়স্পর্শী কথা বলেছেন তা পড়লে অজান্তে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠতে পারে।

তিনি বলেন, ‘আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। আমার কাছে যথেষ্ট টাকাপয়সা নেই। কিন্তু আপনাকে কিছু খাওয়াতে চাই।’

আশা এবং উদারতা যদি শিখতে চান তাহলে এই লোকটি জীবন আপনার জন্য বড় উদাহরণ হতে পারে।

- Advertisement -
Ad image

আর/১১:১৪/১৯ জুলাই

You Might Also Like

মস্তিষ্ক সম্পর্কে যে ১১ টি বিস্ময়কর তথ্য ভীষণ অবাক করবে আপনাকে!
নবীগঞ্জে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য
৩৪ ও ৩৫তম বিসিএস: নির্ধারিত কোটায় মেধাবীদের নিয়োগ দেবে সরকার
লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ
মালয়েশিয়ায় যাবেন ১৫ লাখ কর্মী
Previous Article ওষুধের পাতায় খালি ঘর থাকে কেন?
Next Article এসডিসি’র মহানগর কমিটি গঠন যারা সমাজের সেবা করে তারা সুন্দর মনের মানুষ – খন্দকার মামুন আলী আখতার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

চাকরির জন্য সিলেটে এসে গড়াগড়ি!

11 years ago

রোদের জখম ।। এম মোসাইদ খান

6 years ago

ইঁদুরের বিষ্ঠায় সিগারেট!

12 years ago

সিলেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ‘শিগগিরই’

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?