By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মুক্তিযুদ্ধে অর্জিত এই সোনার বাংলাদেশ কখনো জঙ্গী রাষ্ট্র হবে না — এমপি. ইমরান আহমদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

মুক্তিযুদ্ধে অর্জিত এই সোনার বাংলাদেশ কখনো জঙ্গী রাষ্ট্র হবে না — এমপি. ইমরান আহমদ

Editor
Last updated: August 18, 2016 8:45 am
Editor
10 years ago
Share
SHARE

সিলেট- ৪ আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর রক্তে রক্তাক্ত সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা- ব্যক্তিকে হত্যা নয়, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। কিন্তু এ হত্যাকা-ের পেছনে যে রাজনীতি ও ষড়যন্ত্র রয়েছে তা উদ্ঘাটন করতে হবে’। যেসব অপশক্তি বাংলাদেশকে জঙ্গী ও তালেবান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে অর্জিত এই সোনার বাংলাদেশ কখনো জঙ্গী রাষ্ট্র হবে না। শেখ হাসিনার দক্ষ ও সফল নেতৃত্বে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
গতকাল বুধবার (১৭ আগস্ট) ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের উদ্যোগে পাড়–য়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহজ্ব আব্দুল বাছির, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আজমল আলী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মো. ফারুকুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, আতাই মেম্বার, বিলাল উদ্দিন, রফিক মিয়া, ফারুক মিয়া, সাদেক আলী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেড় দশক পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেওয়া হতো না। এরপর নব্বইয়ের গণঅভ্যূত্থানের পর জামায়াতের হাত ধরে বিএনপি ক্ষমতায় এলেও এ হত্যাকা-ের বিচারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি। আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীরা অনেকেই এখনো বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

You Might Also Like

ফেঞ্চুগঞ্জে সামসুজ্জামান দুদু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে
সৌম্য ব্যাটিং পাল্টাননি, পাল্টাচ্ছেন নিজেকে
প্রবাসী কবি আসমা মতিনের কাব্যগ্রন্থ ‘অমরাবতী’ এর প্রকাশনা অনুষ্ঠান কবিদের অন্তদৃষ্টি থাকে, তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দেখেন ——–জেলা প্রশাসক, মৌলভীবাজার
মৌলভীবাজারে দুই মাসে নিষ্পত্তি হলো প্রায় হাজারো মামলা
মাসিক বাসিয়া ও বাসিয়া টোয়েন্টিফোর ডটকম এর জাতীয় শোক দিবস পালন
Share This Article
Facebook Email Print
Previous Article প্রায় তিন যুগ পর উদ্ধার হলো সিলেট সিটি কর্পোরেশনের জমি
Next Article বৃটেনে দণ্ডিত আনজেম চৌধুরী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?