By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাংলাদেশি আম্পায়ারকে গালি দিয়েছেন কোহলি?
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাবই পত্রসর্বশেষ

বাংলাদেশি আম্পায়ারকে গালি দিয়েছেন কোহলি?

Last updated: February 28, 2016 4:09 pm
11 years ago
2 Min Read
SHARE

মাঠের পারফরমেন্সের সঙ্গে একজন ক্রিকেটারের আচরণও হতে হয় বিশ্বমানের। খেলোয়াড়দের মাঠের আরচণ নিয়ে বেশ কড়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। মাঠের বড়কর্তা আম্পায়াররা যে সিদ্ধান্ত নেবেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে ক্রিকেটারদের। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অশোভন কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে ভারতীয়রা সবসময়ই বাড়াবাড়ি করে মাঠে। তাদের শারিরীক অঙ্গভঙ্গিতে আচরণের বহি:প্রকাশ দেখা যায়।

যদিও বিশ্বজুড়ে ক্রিকেট ভদ্রলোকের খেলা বলেই পরিচিত হয়ে আসছে। তারপরও অনেক ক্ষেত্রে অভদ্ররাও এক্ষেত্রে এগিয়ে থাকছেন। অনেকক্ষেত্রে দেখা যায় মোড়লদের ক্ষেত্রে অনেকেই বিষয়টাকে বাড়াবাড়ি দেখছেন না আবার অনেকে সাহসও পাচ্ছেন না অযথা বড়কর্তাদের সাথের ঝামেলায় না জড়ানোর। ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যস্থল ভারত। অগ্রজরা চালাচ্ছেন ক্রিকেটের প্রশাসন পথ, অনুসরণ করে অনুজরাও দাদাগিরি করতে চান মাঠে। তবে ক্ষেত্র বিশেষ তাদের শাস্তি/জরিমানা হলেও অনেক সময়ই তারা পার পেয়ে যান।

আম্পায়ারদের প্রতি ভারতীয়দের সম্মান কতটুকু তা বিশ্বনন্দিত আম্পায়ার সাইমন টোফেলের উক্তিতে প্রমাণ পাওয়া যায়। আম্পায়ারদের প্রতি ভারতীয় ক্রিকেটারদের সম্মান কম, তাই ভারতীয়রা গুণগত আম্পায়ার পান না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আম্পায়ারদের পরামর্শক হিসেবেও দায়িত্ব নেয়ার পর তিনি একথা বলেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটারদেরকে আম্পায়ারদের প্রতি যথাযথ সম্মান দেখানোর পরামর্শও দেন।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে তৈরি হয়েছে আম্পায়ারিং বিতর্ক। বাংলাদেশের আম্পায়ার সারফুদ্দৌলা সৈকতের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতের ক্রিকেটাররা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এ নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন আম্পায়ারের সঙ্গে। আর ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি সম্ভবত গালিই দিয়েছেন আম্পায়ারকে! ঘটনাটি পাকিস্তানের ইনিংসের পঞ্চম ওভারে। আশিস নেহরার বলে খুররাম মনজুরকে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেছিলেন ভারতের ক্রিকেটাররা। বেশ কিছুক্ষণ আবেদনের পরও আম্পায়ার আউট না দেওয়ায় কিছুটা ক্ষেপেই গিয়েছিলেন কোহলিরা। ওভার শেষ হওয়ার পর আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে ধোনিকে।

আর কোহলি আম্পায়ারের সিদ্ধান্তের পর পরই দেখিয়েছেন চরম অসহিষ্ণু আচরণ। টেলিভিশন রিপ্লে দেখে মনে হয়েছে যে, আম্পায়ার সারফুদ্দৌলাকে অশ্রাব্য একটি গালিই দিয়ে বসেছেন ভারতের এই তারকা ক্রিকেটার। কোহলির এই আচরণ ক্রিকেটারসুলভ কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

You Might Also Like

পুলিশ অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে: সিলেটে আইজিপি
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা জনগণ বিএনপিকে ভয় পায় : বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি
ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭
প্রেম করছেন মনিকা-চ্যান্ডলার?
গ্রেফতার এড়াতে ভারতে পালানোর পাঁয়তারা ওসি আতাউরের
Previous Article নতুন নামে আত্মপ্রকাশ করছে জামায়াত!
Next Article ইরানে গ্রামের সব পুরুষের মৃত্যুদণ্ড!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জকিগঞ্জে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের মধ্যে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ

3 years ago

সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটান পৃথিবী বিখ্যাত সফল মানুষেরা?

12 years ago

এলো স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং ‘আইফোন ৬’

12 years ago

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার আলোচনা সভা অনুষ্টিত

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?