By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পুলিশ অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে: সিলেটে আইজিপি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

পুলিশ অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে: সিলেটে আইজিপি

Last updated: February 6, 2016 7:22 pm
11 years ago
2 Min Read
SHARE

পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহিদুল হক বলেছেন, কোনো পুলিশ সদস্য যদি অপরাধ করে থাকে, তবে এটা তার ব্যক্তিগত অপরাধ। এ অপরাধের দায় পুলিশ বাহিনীর নয়, বাহিনীর উপর অপরাধের দায় বর্তাবে না। যেসব পুলিশ সদস্য অপরাধ করছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, তদন্তের পর অপরাধ প্রমাণিত হলে শাস্তি প্রদান করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যই আইনের উর্ধ্বে নয়।

আইজিপি আজ শনিবার দুপুরে ‘হিউম্যান রাইট্স এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’-এর উদ্যোগে প্রথমবারেরর মত সিলেটে প্রবাসীদের অধিকার বিষয়ক ‘প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা’ শীর্ষক সেমিনারেরর প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

আইজিপি বলেন, সারাবিশ্বে জঙ্গিবাদের প্রসার লাভ করেছে। বাংলাদেশের পুলিশ জনগণের সহায়তায় জঙ্গিবাদ দাবিয়ে রেখেছে। পুলিশ জঙ্গিদের ধরছে, বিস্ফোরক উদ্ধার করছে। বাংলাদেশ নানা সীমাবদ্ধতার মধ্যেও জঙ্গিবাদ দমন করে এগিয়ে যাচ্ছে।

একেএম শহিদুল হক আরো বলেন, দেশে প্রবাসী হেল্প ডেস্ক গঠন করা হয়েছে। ডেস্কের কার্যক্রম পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে। প্রবাসীদের কষ্টার্জিত টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। এজন্য প্রবাসীরা যেন মিথ্যে মামলায় হয়রানির শিকার না হন সেটা নিশ্চিতে এবং তাদের সকল সমস্যার সমাধানে সরকার আন্তরিক।

আইজিপি আরো বলেন, গত ৬ মাসে প্রবাসী ডেস্কে সরাসরি ২৬৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৯৮টি নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া টেলিফোনের মাধ্যমে প্রায় ৭শটি অভিযোগ জমা পড়েছে। এগুলোও নিষ্পত্তি করা হচ্ছে।

শহিদুল হক বলেন, জনগণকে আরো বেশি করে সেবা দেয়ার জন্য সারাদেশে কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে। দেশ অনেক সাফল্য অর্জন করেছে।

সেমিনারের প্রথম সেশনে ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’-এর প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটওয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার এমএ মুকিত এমবিই, এইচআরপিবি ইউকে শাখার সহ সভাপতি এলাইছ মিয়া মতিন। প্রথম অধিবেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন এইচআরপিবি-সিলেট শাখার সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এইচআরপিবি যুক্তরাজ্য শাখার সভাপতি মো. রহমত আলী।-এনকে-পি/আরআই-কে

You Might Also Like

প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন
এলার্জি থেকে বাঁচার উপায়
বেশিদিন সুস্থভাবে বাঁচার টিপস
বরেণ্য কবি অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশকে মাকুন্দা পদক প্রদান
বিশ্ববিদ্যালয়।। গণেন্দ্র চন্দ্র দেশমুখ
Previous Article অগ্নিপরীক্ষার মুখোমুখি ডা. শাহরিয়ার
Next Article ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

যৌন হয়রানির ঘটনায় এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

11 years ago

জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

11 years ago

ছড়াকার বদরুল আলম খানের দাফন সম্পন্ন

8 years ago

বাংলাদেশের টেস্ট দল ; চমকের আরেকনাম

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?