By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বিশ্বসর্বশেষ

প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন

Last updated: October 25, 2015 10:12 am
11 years ago
2 Min Read
SHARE

01এনায়েত হোসেন সোহেল, (প্যারিস) ফ্রান্স থেকে প্যারিসের লা কর্ণভে ফ্রেঞ্চ-বাংলা স্কুল উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সার্বিক ব্যবস্থাপনায় স্কুলের শুভ উদ্বোধন করা হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও লা কর্ণভের মেয়র জিল পুকস আনুষ্ঠানিক ভাবে এ স্কুলের উদ্বোধন করেন।

স্কুল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া। পরিষদের যুগ্ম সম্পাদক আমিন খান হাজারী ও স্কুলের শিক্ষিকা হাসনাত জাহানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন,ফ্রান্সে বাংলা স্কুল প্রতিষ্ঠা করা একটি গৌরব ও সম্মানের বিষয়। বাংলা ভাষা এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার এবং পরিচিতি ঘটানোর এটা একটা মহতি উদ্যেগ। আমি বিশ্বাস করি এই স্কুল প্রতিষ্ঠার ফলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশের শিশু কিশোররা অনেক উপকৃত হবে। তিনি বলেন, বিদেশের মাঠিতে বাংলা স্কুল প্রিতিষ্ঠা করা সহজ সাধ্য বিষয় নয়। অনেক প্রতিকূলতা ভেদকরে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আজকের এ পর্যায়ে আসতে হয়েছে। এই দুরহ কাজটিতে সহজ করার জন্য যারা অনেক পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি স্কুলের উন্নয়নে সামগ্রিক বিষয়ে বাংলাদেশ দুতাবাস ফ্রান্সের সকল প্রকার সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে তিনি উপস্থিত সাংবাদিকদেরকে এরূপ একটি মহত্কাজ বিশ্বের দরবারে সুন্দরভাবে তুলে ধরার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লা কর্ণভের মেয়র জিল পুকস, লা কর্ণভ মেরির সোসাইটি প্রধান ভানিয়েল ঝিবের তিনি, ফ্রান্সে বাংলাদেশ দুতাবাসের হেড অব চ্যান্সরী হজরত আলী খান,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি এবিএম শাজাহান,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,ফ্রান্স আওয়ামীলীগের আন্তর্জাতিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক,ইয়থ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টিএম রেজা,ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হায়দার।

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রানী তাহের, লিটন হাসান। শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন সাকিব,রিদিতা ও প্রিয়ন্তি।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষাথীদের জন্য বাংলাদেশ সরকারের ও দুতাবাসের পক্ষ থেকে কয়েক সেট বই প্রদান করেন রাষ্ট্রদূত সহিদুল ইসলাম। এ সময় এবিএম শাহাজাহান ও আতিকুল ইসলাম ২০হাজার টাকার বই প্রদানের আশ্বাস প্রদান করেন।

You Might Also Like

উন্মুক্ত একক ও দ্বৈত মহিলা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী খেলাধুলায় মেয়েরা পিছিয়ে থাকবেনা —–মিসবাহ উদ্দিন সিরাজ
মেলা ঘিরে সাজছে সিলেট
সিলেটে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ, বেকার পাঁচ হাজার শ্রমিক
এই সাতজনই জাহিদ হাসানের বউ!
সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে ঈদ-উল-আজহা উদযাপিত,শাহী ঈদগাহে লাখো মানুষের নামাজ আদায়
Previous Article হাঁটলেই চলবে সাইকেল
Next Article ২৮ বছর পর মায়ের বুকে ফজলু মিয়া
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ব্রিটিশ ভিসা সেন্টার ঢাকা থেকে ইন্ডিয়ায় স্থানাস্তর না করার দাবীতে আগামীকাল সিলেটে নাগরিক সমাবেশ

12 years ago

পলাশ আফজালের উপন্যাস রমজান আলীর মোড়ক উন্মোচন লেখকরা সময়কে ধারণ করেন কলমের মাধ্যমে আলহাজ শফিকুর রহমান চৌধুরী

9 years ago

ড. মাহবুব উল্লাহর ওপর হামলা

12 years ago

দক্ষিণ সুরমার কামালবাজারের আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের বই বিতরণ

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?