By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ, বেকার পাঁচ হাজার শ্রমিক
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

সিলেটে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ, বেকার পাঁচ হাজার শ্রমিক

Last updated: February 20, 2016 4:34 pm
11 years ago
2 Min Read
SHARE

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে পাথর ও চুনাপাথর আমদানি। ভারতের মেঘালয় রাজ্যের কোয়ারিগুলো থেকে খনিজ সম্পদ (বালু, পাথর, চুনাপাথর) উত্তোলনে সে দেশের উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমদানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে পাথর পরিবহন, ভাঙা, লোড ও আনলোডের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। আমদানি বন্ধ থাকায় সরকারও রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। তবে আইনি জটিলতা নিরসন করে শিগগিরই পাথর রপ্তানি শুরু হবে— মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন সিলেটের আমদানিকারকরা।

আমদানিকারক সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের কোয়ারি থেকে পাথর উত্তোলন নিয়ে দুই পক্ষের বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। ওই মামলার পরিপ্রেক্ষিতে মেঘালয়ের উচ্চ আদালত কোয়ারিগুলো থেকে সব ধরনের খনিজ সম্পদ উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ জন্য গত বছরের ১২ আগস্ট থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশি আমদানিকারকদের বিনিয়োগও আটকা পড়ে। তামাবিল দিয়ে আমদানি বন্ধ থাকায় দেশের অভ্যন্তরে পাথর ও চুনাপাথর সংকট দেখা দেয়। তামাবিল দিয়ে আমদানি করা পাথর দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এবং চুনাপাথর সিমেন্ট শিল্পে ব্যবহার হয়ে থাকে।

আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সিলেটের স্থানীয় কোয়ারি থেকে উত্তোলিত পাথরের মূল্য দিন দিন বাড়তে থাকে। এ ছাড়া পাথর পরিবহন, ভাঙা, লোড ও আনলোডের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন।

তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু জানান, ভারতের আইনি জটিলতায় প্রায় ছয় মাস ধরে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ রয়েছে। কয়েক দিন আগে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সিলেট সফরে এসে দুই সপ্তাহের মধ্যে পাথর ও চুনাপাথর আমদানি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ আশ্বাসের পর এক সপ্তাহ সময় পার হয়ে গেছে।

সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/ইআ

You Might Also Like

খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে
গ্রেফতার এড়াতে ভারতে পালানোর পাঁয়তারা ওসি আতাউরের
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে বিয়ে করেছেন ৪৫বছরের শিক্ষক!!
সুন্দরী প্রতিযোগিতার আসল ইতিহাস
শেষ দিনে গণজোয়ার দেখালেন ড. মোমেন
Previous Article বাংলাদেশি খদ্দেরে ভারতের জাল পাসপোর্টের ব্যবসা রমরমা
Next Article সাইদুর রহমান সাঈদের বই ‘লাল সবুজ ভালোবাসার সংগ্রাম’ এর মোড়ক উন্মোচন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দ্বিগুণ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন

5 years ago

বৃহস্পতিবার মিসবাহ সিরাজের বিশাল সংবর্ধনা

10 years ago

প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে সিলেটে দু’সন্তানের জননী, অতপর…

11 years ago

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বিভাগীয় সম্মেলন ও সংবর্ধনা আলোকিত সমাজ গড়তে পুস্তক ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?