By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দক্ষিণ সুরমার কামালবাজারের আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের বই বিতরণ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

দক্ষিণ সুরমার কামালবাজারের আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের বই বিতরণ

Last updated: September 24, 2023 9:11 am
3 years ago
2 Min Read
SHARE
গতকাল ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় বাসিয়া প্রকাশনীর স্টেশন রোডস্থ অফিসে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগারের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসিক বাসিয়া সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনপুর জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি হেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার খালেদ মিয়া।
শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক কানিজ আমেনার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন খান পাঠাগারের কর্ণধার মো. ইব্রাহীম খান, চাঁন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মিজানুর রহমান মিজান, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খান, নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. আশফাক হেলাল, ছমর আলী এন্ড রহমুদা বিবি স্মৃতি পাঠাগারের কর্ণধার আজিজ ইবনে গণি, হাজী মাছিদ আলী স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আবদুল মালিক, জাকারিয়া আহমদ, নাবিদ হাসান ও নাফিস ইকবাল।
অনুষ্ঠানে ৬টি পাঠাগারে বাসিয়া প্রকাশনীর বেশ কিছু মূল্যবান বই বিতরণ করা হয়। যে সব পাঠাগারে বই বিতরণ করা হয় সেগুলো হলো ছমর আলী এন্ড রহমুদা বিবি স্মৃতি পাঠাগার বৈরাগীবাজার বিয়ানীবাজার, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় পাঠাগার দেওকলস বিশ্বনাথ, চান মিয়া স্মৃতি পাঠাগার রাজাগঞ্জবাজার, বিশ্বনাথ, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজ পাঠাগার কলারতল, দক্ষিণ সুরমা, খান পাঠাগার আখালিয়া, হাজী মাছিদ আলী স্মৃতি পাঠাগার বহরগ্রাম গোলাপগঞ্জ।
পরে অতিথিদের মাঝে গবেষক ও গীতিকার মোহাম্মদ নওয়াব আলী রচিত ভ্রমণকাহিনি ‘লন্ডনে চৌদ্দ দিন’ বইটি প্রদান করা হয়।

You Might Also Like

কাবুল বিমানবন্দরে হামলা: ১৩ মার্কিন সেনাসহ ১০০ ছাড়াল নিহতের সংখ্যা
জেনে নিন টুথপেস্টের ৮ টি দারুণ ব্যতিক্রমী ব্যবহার
বড়লেখায় একমাসে পাঁচটি লোমহর্ষক হত্যা: আইন-শৃঙ্খলার চরম অবনতি
বিশাল ব্যবধানে বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হলেন দয়াল তালুকদার
নভেম্বর থেকে আবার ইউপি নির্বাচন শুরু
Previous Article সিলেটে সুলতানা কামাল ভালোমানুষ চুপ থাকলে দুর্বৃত্তের শক্তি বাড়ে
Next Article আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে বই বিতরণ

You Might Also Like

কার্ডিফ মেয়রের সাথে বাসিয়া পরিবারের সাাৎ

12 years ago

রবি-সোম হরতাল!

12 years ago

ব্রিটিশ মুসলিম পরিবারকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা

11 years ago

প্রধানমন্ত্রীর প্রতি গাফ্‌ফার চৌধুরীর আহ্বান হায়েনা গোষ্ঠীর হাত থেকে পরীমণিকে বাঁচান

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?