By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ড. মাহবুব উল্লাহর ওপর হামলা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

ড. মাহবুব উল্লাহর ওপর হামলা

Last updated: September 14, 2014 12:15 pm
12 years ago
3 Min Read
SHARE

Mahbubঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।গতকাল শনিবার দুপুর একটায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে ফেরার পথে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহবুব উল্লাহ অডিটোরিয়াম থেকে বের হওয়ার পরপরই আট থেকে ১০ জন অতর্কিতে হামলা করে। তারা মাহবুব উল্লাহকে কিলঘুষি দেয় এবং তার শার্ট ছিড়ে ফেলে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত ড. মাহবুব উল্লাহ জানিয়েছেন, তার চোখে আঘাত লেগেছে। পরে সেখান থেকে তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অ্যাবের অনুষ্ঠানে যোগ দেন।

সেখানে মাহবুবউল্লাহ তার ওপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করেন।

মাহবুবউল্লাহ বলেন, “আমার জানামতে কোনো শত্রু নাই আমার। আমি সাধারণত সভা-সেমিনারে কাউকে আক্রমণ করে কোনো বক্তব্য দিই না। সত্য ও তথ্যনির্ভর কথাগুলোই বলার চেষ্টা করি। কিন্তু সুপ্রিম কোর্টের মতো স্থানে হামলার ঘটনার পর বুঝতে পারছি, আর এই দেশে কোনো সভ্য মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়।” তিনি বলেন, “আমি এই হামলার বিচার চাই।  যারা হামলার জন্য দায়ী তাদের শাস্তির দাবি করছি।”

সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিএনপির নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ‘বাংলাদেশ: ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারমাথ: ২০০৭-২০০৮’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাহবুবউল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরো অনেকের সঙ্গে মাহবুবউল্লাহ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে মিলনায়তনের বাইরে যাওয়ার পর অজ্ঞাতপরিচয় তিন যুবক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাকে কিলঘুষি ও লাথি মেরে মেঝেতে ফেলে দেয়। এতে তার পোশাক ছিড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার পর বিধ্বস্ত অবস্থায় ড. মাহবুবউল্লাহ যখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যান, তখন খালেদা জিয়া অ্যাবের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। তাকে ওই হামলার কথা জানানোর পর তিনি এ ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়া আরো বলেন,  “এই হলো দেশের অবস্থা। তিনি (মাহবুব) একজন শিক্ষক মানুষ। সুপ্রিম কোর্টের মতো স্থানে তার ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশে কোনো মানুষ নিরাপদ নয়। এর দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে, অন্যথায় তাকে (শেখ হাসিনা) গদি ছাড়তে হবে।”

খালেদা আরো বলেন, “হামলাকারীদের গ্রেফতার করা না হলে বুঝতে হবে, শেখ হাসিনার নির্দেশে এই ধরনের হামলা হচ্ছে।”

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে মাহবুবউল্লাহর ওপর হামলার ঘটনায় নিন্দা জানান।

তিনি বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পর জোর করে ক্ষমতা দখলে রেখে বিরোধী মতের বুদ্ধিজীবী, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদদের ওপর দলন-পীড়ন শুরু করেছে।  ড. মাহবুবউল্লাহর ওপর হামলা চালিয়ে তাকে নির্যাতনের মধ্য দিয়ে সরকারের বাকশালি চরিত্রের প্রকৃত স্বরূপ আরো একবার উন্মোচিত হলো।”

You Might Also Like

নীপা চৌধুরী ।। রক্তে ভেজা বুক
৬৫ রানে গুড়িয়ে গেল নামিবিয়া ,গ্রুপ সেরার পথে বাংলাদেশ
সিলেটে সুরমার তীরে ওয়াকওয়ে: ব্যয় ৮০ কোটি টাকা
রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত, ১৮ জনের প্রাণহানি
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেয়ার নির্দেশ
Previous Article শাহজালাল মাজারে ওরস শুরু ১৫ সেপ্টেম্বর নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাসহ সকল প্রস্তুতি
Next Article সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে উত্তেজনা :নবনির্বাচিত সভাপতি সামাদ গ্রুপের হামলায় কেন্দ্রীয়নেতাসহ ৪ জন আহত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দেশে টিকার কোনো সঙ্কট নেই: পররাষ্ট্রমন্ত্রী

5 years ago

দেড় মণের বাগাড়

8 years ago

কামরুলকে ফিরিয়ে আনতে সৌদি যাচ্ছেন ৩ কর্মকর্তা

11 years ago

সমাজসেবী আব্দুল মালিক ময়ূরের দাফন সম্পন্ন

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?