By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মুসা আল হাফিজ সিলেট ও বাংলাদেশের নয়, পৃথিবীর সম্পদ —প্রফেসর ড. রিজাউল ইসলাম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

মুসা আল হাফিজ সিলেট ও বাংলাদেশের নয়, পৃথিবীর সম্পদ —প্রফেসর ড. রিজাউল ইসলাম

Last updated: May 2, 2019 9:50 am
7 years ago
3 Min Read
SHARE

New Imageকবি ও গবেষক মুসা আল হাফিজকে সিলেট ও বাংলাদেশের নয়, পৃথিবীর সম্পদ বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, রবীন্দ্রনাথ ও নজরুল গবেষক প্রফেসর ড. রিজাউল ইসলাম। প্রতিশ্রæতি সাহিত্য ও বিজ্ঞান চর্চা পর্ষদ’র উদ্যোগে কবি-গবেষক মুসা আল হাফিজ’র বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এমন মন্তব্য করেন। এছাড়া প্রফেসর ড. রিজাউল ইসলাম আরো বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো দেশ ছিলো না। আল্লামা ইকবাল, নজরুল, শেখ সাদী, মহাকবি রুমীদের কোনো দেশ ছিলো না। তাঁরা নিজেকে, পরিবারকে, দেশকে ছাপিয়ে হয়ে যান বিশ্ববাসীর। বিশ্ব মানবতার সুখ, দুঃখকে নিজের সুখ, দুঃখ বানিয়ে বিশ্বের ব্যথা-বেদনার উপশম চিন্তায় তারা কাতরান। মুসা আল হাফিজের চিন্তা-দর্শন, ইতিহাস চর্চা এবং তাঁর ত্রিশটি গবেষণাগ্রন্থ আমাদের চোখ খুলে দিয়েছে। বাংলা সাহিত্যের প্রকৃত ইতিহাস, বাংলা সাহিত্য ও বাঙ্গালীর মর্যাদার ইতিহাস খুঁজে পাই মুসা আল হাফিজের শতাব্দীর চিঠিতে। ইতিহাসের বিকৃত পৃষ্ঠাসমূহ তিনি চিহ্নিত করে আমাদেরকে মিথ্যা ও অন্ধকার থেকে টেনে তুলেছেন। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি-গবেষক মুকুল চৌধুরী এবং অনুভূতি ব্যক্ত করেন কবি-গবেষক মুসা আল হাফিজ।
প্রতিশ্রæতি সাহিত্য ও বিজ্ঞান চর্চা পর্ষদ’র সভাপতি অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সরকারী আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক আব্দুল মুসাব্বির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক জিন্নুরাইন চৌধুরী, মাসিক বাসিয়া পত্রিকা সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, আবৃত্তিশিল্পী বিমল কর, দারুল আজহার মডেল মাদরাসার অধ্যক্ষ মনজুরে মাওলা, কলামিস্ট এনাম আহমদ চৌধুরী, ব্যাংকার আহমদ শামসুদ্দিন, লেখক-কলামিস্ট মাজহারুল ইসলাম জয়নাল, কবি শায়ির খানদানী, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, কবি ইসমত হানিফা চৌধুরী, জননী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুজাত এবং মুসা আল হাফিজ’র কবিতা আবৃত্তি করেন সানজিদা হোমায়রা কেয়া, হিমেল মাহমুদ, আহমদ জারির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিশ্রæতির সাধারণ সম্পাদক কবি স¤্রাট তারেক।  মুসা আল হাফিজ রচিত হামদে বারী পরিবেশন করেন চেতনা শিল্পী গোষ্টীর সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে প্রতিশ্রুতির পক্ষ থেকে মুসা আল হাফিজকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ করে মুসা আল হাফিজ বলেন, একটি জাতির জাগরণের জন্য পুরো প্রজন্মকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে আসতে হয়। কলমের শেষ রক্তবিন্দুর সাথে ঐকান্তিকতার সমন্বয় না ঘটলে বৃহত্তর কল্যাণে কাজ করা যায়। জীবনবোধে মৌলিক দর্শন এবং জাতির জন্য দরদী মনোভাব নিয়ে বিশ্বজনীন সাহিত্য রচনায় ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, একজন আধ্যাত্মিক বলয়ের ব্যক্তিত্ব মুসা আল হাফিজ। তাঁর সাহিত্য-সাধনা , সর্বোপরি তাঁর দর্শন দেশ ও জাতির জন্য কল্যাণকর। মৌলিকত্বকে ধারণ করে মুসা আল হাফিজ জাতির আত্মার খোরাক যোগাচ্ছেন।

You Might Also Like

অপহরণ মালয়েশিয়ায়, মুক্তিপণ আদায় দেশে!
গর্দভবচন-৮৯ [লেখক : হেলাল আহমদ চৌধুরী।]
অর্থপাচার মামলা তারেকের ৭ বছরের কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা
হাজী তোয়াব আলীর ১ম মৃত্যুবার্ষিকী ও স্মারকগ্রন্থে প্রকাশনা সম্পন্ন
জালালপুরে শাহপরাণ একাডেমির দ্বিতলা ভিত্তিপ্রস্তর শিক্ষায় এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে — আবু জাহিদ
Previous Article রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে মতবিনিময় রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা-…….মেয়র আরিফুল হক চৌধুরী
Next Article না ফেরার দেশে ছড়াকার সাংবাদিক তাজুল ইসলাম বাঙালী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আন্দোলন ‘অযৌক্তিক’, পে স্কেলে নড়চড় নয়: অর্থমন্ত্রী

11 years ago

ছাতকের বন্ধুর হাতে বন্ধু খুন

12 years ago

চিবুকের চর্বি কমানোর ব্যায়াম

11 years ago

জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহন ও আইএসবিএন প্রদান টিম এখন সিলেটে

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?