By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে মতবিনিময় রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা-…….মেয়র আরিফুল হক চৌধুরী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে মতবিনিময় রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা-…….মেয়র আরিফুল হক চৌধুরী

Last updated: May 1, 2019 10:54 am
8 years ago
3 Min Read
SHARE
thumbnail_Scc-03সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রমজান মাসে ভোগ্যপণ্যের দাম বাড়ালে কিংবা পণ্যে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার সকালে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত পবিত্র মাহে রমজানে কম মুনাফায় দ্রব্যমুল্য বিক্রয়, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নগরীর ব্যবসায়ী, প্রশাসন ও সরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মেয়র আরো বলেন, আত্মশুদ্ধির মাস হলো ‘মাহে রমজান’। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। তিনি নগরীর সকল পর্যায়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে কম মুনাফায় দ্রব্যমুল্য বিক্রয়, ফরমালিন মিশ্রিত ফলমূল বিক্রয় না করা, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। কোন ভাবেই খোলা অবস্থায়, সড়কের পাশে ইফতার সামগ্রীর পসরা বসানো যাবে না। এছাড়া অসুস্থ গরু-ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
সভায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, রমজান মাসে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই প্রতিরোধ যানজট নিরসন রাস্তায় যত্রতত্রভাবে যানবাহন না রাখতে পুলিশ বিভাগ, র‌্যাব ও ট্রাফিক বিভাগকে এবং সেহরী ও ইফতারের নির্ধারিত সময়ে সাইরেন বাজানো ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিলেট কে অনুরোধ জানান। নগরীর প্রতিটি এলাকায় পানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে একটি মনিটরিং শেল গঠনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে মেয়র বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখলে পানির সমস্যা তেমন একটা থাকবেনা। তিনি বলেন, বিদ্যুতের সমস্যার কারনেই পানি সরবরাহে বিঘœ ঘটে। এছাড়া তিনি তারাবীহ, সেহেরী ও ইফতারের সময় বিদ্যুৎ এর লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা পুন:স্থপনের পূর্ব  প্রস্তুতি রাখতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান।
সভায় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, মখলিছুর রহমান কামরান, রকিবুল ইসলাম ঝলক, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, নাজনীন আক্তার কনা, মাসুদা সুলতানা, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, এসএমপি পুলিশের সহকারী কমিশনার মো. ইসমাইল, র‌্যাব-৯ এর ডিএডি মো. নূরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ফিল্ড অফিসার মো. আব্দুল বারী, পিডিবির সহকারী প্রকৌশলী মো. জমির আলী, ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ এহসান উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, আল হামরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, বাজার আদায়কারী সুশেন দে প্রমুখ।

You Might Also Like

১১নং ওয়ার্ডে পানি নিস্কাসনের দাবীতে ডিআই’র মতবিনিময় সভা
সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক ও আইনজীবী সহকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
সৌদিতে শিগগিরই ২০ হাজার নারীকর্মী যাবে
হরতাল: পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বিকালে
সিলেটেও করোনায় আক্রান্তদের লাশ দাফন করছে কোয়ান্টাম
Previous Article হবিগঞ্জ সমিতি সিলেট-এর দ্বি-বার্ষিক সাধারণ ও শিক্ষাবৃত্তি প্রদান জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ সাধনের মাধ্যমে হবিগঞ্জকে সমৃদ্ধ করতে হবে — বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন
Next Article মুসা আল হাফিজ সিলেট ও বাংলাদেশের নয়, পৃথিবীর সম্পদ —প্রফেসর ড. রিজাউল ইসলাম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটের বাসিয়া প্রকাশনীতে লেখক আড্ডা ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান

4 years ago

সিলেট গুলশানে গ্রেণেড হামলা মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ ; পরবর্তী সাক্ষ্য ১২ আগষ্ট

11 years ago

আসন্ন হজের পর ওমরাহ ভিসা পাচ্ছে বাংলাদেশিরা

11 years ago

খুব অল্প সময়ে কালো কনুই ফর্সা করার ৩টি দারুণ উপায়

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?