By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আসন্ন হজের পর ওমরাহ ভিসা পাচ্ছে বাংলাদেশিরা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorizedবিশ্বসর্বশেষ

আসন্ন হজের পর ওমরাহ ভিসা পাচ্ছে বাংলাদেশিরা

Last updated: August 5, 2015 9:39 am
11 years ago
3 Min Read
SHARE

006আগামী হজ মৌসুমের পরই বাংলাদেশিরা ওমরাহ ভিসা পাবে বলে আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানী। একইসঙ্গে সৌদির আরও অন্য খাতে বাংলাদেশ থেকে জনবল নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এ আশ্বাস দেন তিনি।

রিয়াদ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ এবং সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন নেতারা।

বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরের পরিচালক দেওয়ান আলী আশরাফ বলেন, দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

এসময় সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অতি সাম্প্রতিক সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ওআইসির অন্য সদস্য দেশগুলোর জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন।

বৈঠকে ২০১৪ সালে সৌদি বাদশার সাধারণ ক্ষমার জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম। একইসঙ্গে সৌদি আরবের চলতি এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলোতে আরও বেশি দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ বাংলাদেশি জনশক্তি আমদানির অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশিদের ওমরাহ ভিসা চালু করার অনুরোধও জানান তিনি।

জবাবে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে সৌদি সরকার নারী শ্রমিক আনা শুরু করেছে এবং কিছু দিনের মধ্যে অন্য সব খাতে বাংলাদেশি জনশক্তি আমদানি করা হবে। এছাড়া, আগামী হজ মৌসুমের পর বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া হবে।

শাহরিয়ার আলম দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করতে বাংলাদেশ থেকে সহনীয় মূল্যে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া, প্লাস্টিক এবং সিরামিক পণ্য আমদানির জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।

- Advertisement -
Ad image

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার।

বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মধ্য-পশ্চিম এশিয়া বিষয়ক) মো. নাজমুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরের পরিচালক দেওয়ান আলী আশরাফ, জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসেন, দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মোশাররফ হোসেনসহ দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

You Might Also Like

চাকরির জন্য সিলেটে এসে গড়াগড়ি!
ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪২
হাবিবকে সন্তানের মত স্নেহ করেন প্রধানমন্ত্রী: জালালপুরে নানক
দেড় মণের বাগাড়
দক্ষিণ সুরমায় বাস খাদে পড়ে নিহত ৪
Previous Article খুলনায় নির্মম কায়দায় ১২ বছরের শিশুকে হত্যা
Next Article বৃহস্পতিবার সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল এম এ খান’র ৩১ তম শাহাদাৎবার্ষিকী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

‘সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা আছে’

5 years ago

একুশে গ্রন্থমেলায় মাদক পাচার ও মাদকাসক্তি : বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী

9 years ago

শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে: নিখিল

5 years ago

ফ্রান্সে কুশলায়ন ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট সেন্টার উদ্বোধন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?