By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পবিত্র হজ পালনে মক্কায় এক লাখের বেশি বাংলাদেশি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

পবিত্র হজ পালনে মক্কায় এক লাখের বেশি বাংলাদেশি

Last updated: September 8, 2016 11:16 am
10 years ago
3 Min Read
SHARE

a1রিয়াদ, ০৮ সেপ্টেম্বর- পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে হাজির হয়েছেন এক লাখের বেশি বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন এবং অন্য হাজিরা বেসরকারি ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে এসেছেন।

সৌদি সরকার এবার বৈধ হজযাত্রীদের নিরাপদ ও ভিড়মুক্ত রাখতে ব্যবস্থা নিয়েছে। হজ পালনের অনুমতি নেই, এমন কাউকে মক্কায় ঢুকতে দিচ্ছে না। আগে সৌদি আরবে অবস্থানরত কয়েক লাখ বিদেশি বিনা অনুমতিতে হজ পালন করতেন বলে প্রচণ্ড ভিড়ের কারণে নিরাপত্তাবলয় ভেঙে পড়ত।

মক্কার পুলিশপ্রধান সাইয়্যেদ বিন সালেম আল কারনি বলেছেন, হজে অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে ১০৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় হজ পালন করতে চাওয়া ১ লাখ ৮৮ হাজার ৭৪৭ ব্যক্তিকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া হজের সময় মক্কায় প্রবেশের অনুমতিপত্র না থাকায় ৮৫ হাজার ৯৬৫টি গাড়িও ঢুকতে দেওয়া হয়নি। গোয়েন্দা বিভাগের কর্মীরা সক্রিয় রয়েছেন।

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপের সময় জামারায় মানুষের প্রচণ্ড ভিড় হয়। গত বছর হজের সময় অনেকে হতাহতও হন। ফলে এবার সৌদি হজ ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন দেশের হজ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিশৃঙ্খলা এড়াতে এবং ভিড় কমাতে কঙ্কর নিক্ষেপের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। জিলহজ মাসের ১০ তারিখ সকাল ১০টা থেকে কঙ্কর নিক্ষেপ শুরু হবে। কঙ্কর নিক্ষেপের দ্বিতীয় দিনে ১১ জিলহজ স্থানীয় সময় বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কঙ্কর নিক্ষেপ বন্ধ থাকবে। এ সময়ের বাইরে নিরাপদ সময়ে ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে কঙ্কর নিক্ষেপ করতে হবে।

কঙ্কর নিক্ষেপের তৃতীয় দিন ১২ জিলহজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কঙ্কর নিক্ষেপ বন্ধ থাকবে। ওই সময় ছাড়া বাকি সময়ে কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪৪টি ও সৌদি এয়ারলাইনস পরিচালিত ১৫৫টিসহ মোট ২৯৯টি ফ্লাইটে প্রায় এক লাখ হজযাত্রী পরিবহন করা হয়। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ১৭ জন। এ পর্যন্ত হজযাত্রীদের ৩৫৬টি লাগেজ হারিয়ে যায়। এর মধ্যে ১৬৭টি লাগেজ খুঁজে পাওয়া গেছে এবং ১৩৭টি ফেরত দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

আগামী রোববার ১১ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হবে। গত ৪ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

You Might Also Like

এলার্জি থেকে বাঁচার উপায়
সমালোচনার মুখে প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রত্যাহার
হজেই ‘ঝুলে থাকলেন’ লতিফ সিদ্দিকী
ফের চালু ওমরাহ ভিসা, এ বছর যাবে ৫৫ হাজার বাংলাদেশি
বিএনপি জামায়াত জোট দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল: মিসবাহ
Previous Article নাড়ির টানে বাড়ি ফেরা শুরু
Next Article উদয় শংকর দুর্জয়ের কাব্যগ্রন্থ ‘লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন’ // আবুল কাইয়ুম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

অটিজম শিশু আগামী বার্তা শীর্ষক আলোচনা ও ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের ৫৭ বছর পূর্তি পালিত

11 years ago

গীতিকবি সুরকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে গঠিত হলো সংগীত ঐক্য বাংলাদেশ

5 years ago

সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি…বিদিশা এরশাদ

5 years ago

রিকাবীবাজারে রথের মেলা ভাঙলো পুলিশ

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?