By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নাড়ির টানে বাড়ি ফেরা শুরু
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

নাড়ির টানে বাড়ি ফেরা শুরু

Last updated: September 7, 2016 8:49 pm
10 years ago
5 Min Read
SHARE

   123          ট্রেন ও বাসে ছুটছে মানুষ

  • ৬ দিন সড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে যাত্রা শুরু হলো ঘরমুখো মানুষের। বুধবার ঈদ উপলক্ষে অগ্রিম বিক্রি হওয়া টিকেটের যাত্রীরা সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন এসে বিভিন্ন গন্তব্যে রওনা দেন। তবে প্রথম দিনে খুব বেশি যাত্রীর চাপ ছিল না। উত্তরাঞ্চলের অগ্রিম টিকেট নেয়া বাস যাত্রীরাও ছুটছেন নাড়ির টানে। এদিকে সাধারণ মানুষের চলাচল নির্বিঘœ করতে ঈদের আগে-পরে ছয় দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর ছিল যানজট। টঙ্গীতে মহাসড়ক অবরোধের ঘটনায় দিনভর যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে বৃহত্তর ময়মনসিংহের সড়কপথের যাত্রীদের। এখনও পুরোপুরি সচল হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া ঘাট। ফলে নদীর দু’পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, এখনও পুরোদমে ভিড় শুরু হয়নি। তবে স্বাভাবিকের তুলনায় যাত্রী বেড়েছে। সবাই নাড়ির টানে বাড়ি ফিরছেন। এবারের ঈদ-উল আযহায় রেলের আকর্ষণ- নতুন লাল সবুজ কোচ। এসব নতুন কোচ পেয়ে সিলেট রুটের পারাবত এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ রুটের তিস্তা এক্সপ্রেস এবং দিনাজপুর রুটের ব্রডগেজ কোচসহ একতা ও দ্রুতযান এক্সপ্রেস নতুন রুপে চলছে।

বুধবার সকাল থেকে শুরু হয়েছে রেলপথে ঈদের বাড়িযাত্রা। সকালে রংপুর এক্সপ্রেস ছাড়া অগ্নিবীনা ও একতাসহ অন্য সব ট্রেন যথাসময়ে যাত্রী নিয়ে স্টেশন ছেড়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি ভিড় হবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রীরা জানিয়েছেন, নিরাপদে একটু স্বাচ্ছন্দ্যে যেতেই তাদের আগে-ভাগে বাড়িযাত্রা। রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, এবার দৈনিক ২ লাখ ৬০ হাজার মানুষকে আনা-নেয়া করবে রেল। শুধু কমলাপুর রেলস্টেশন থেকেই ৩১টি আন্তঃনগরসহ ৬৯টি ট্রেনে দিনে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ বাড়ি ফিরবেন। রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান, ১০ দিন আগে থেকে অগ্রিম টিকেট দিয়েছে কমলাপুর রেলস্টেশন। এখান থেকে দিনে ৩১টি আন্তঃনগর ট্রেনের ২২ হাজার টিকেট দেয়া হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ মোবাইল ও অনলাইন, ৫ শতাংশ ভিআইপি ও ৫ শতাংশ রেলওয়ে কমকর্মকতা-কর্মচারীদের জন্য দেয়া হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পবিত্র ঈদ-উল আযহা উদ্যাপিত হবে। এবার নয় থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ঈদের আগে-পরে ছয় দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রণালয়।

কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ঈদের সময় সাধারণ মানুষের বাড়ি যাওয়া নিরাপদ করতে মন্ত্রণালয় তাদের পদক্ষেপগুলো কমিটিকে জানিয়েছে। বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, আমাদের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তগুলো কমিটিকে জানানো হয়েছে। গত রোজার ঈদেও যেসব সিদ্ধান্ত ছিল, এবারও তাই। ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ট্রাক-লরি বন্ধ থাকবে বলে জানান তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থ বিবেচনায় যানজট নিরাসনে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা হবে। খাদ্য ও পচনশীল দ্রব্য, ওষুধ, জ্বলানি বহনকারী যানবাহন, কাঁচা চামড়া এর আওতামুক্ত থাকবে।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া নেয়া, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা, মোবাইল কোর্টেও মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা এবং সড়ক মহাসড়কের ১৬টি পয়েন্টে পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য ১ হাজার রোভার স্কাউট নিয়োজিত করা হবে।

কমিটি ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং মহসড়কগুলো যানজটমুক্ত রাখার ব্যবস্থা নিতে সুপারিশ করে। এছাড়া মহাসড়কের পাশে যাতে কোনোভাবেই পশুর হাট বসতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, লুৎফুন নেছা ও নাজিম উদ্দিন আহমেদ অংশ নেন। এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে ঈদ যাত্রার শুরুতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে ভোগান্তি শুরু হয়েছে। গেল এক মাসের বেশি সময় প্রায় প্রতিদিনই এই রুটে যানজট হচ্ছে নিয়মিত। উত্তরাঞ্চলের ২১টির বেশি জেলার যাত্রীরা এই রুটে যাতায়াত করে। ঈদ উপলক্ষে বেড়েছে পশুবাড়ি ট্রাকের বাড়তি চাপ।

You Might Also Like

শিক্ষামন্ত্রীর সাথে প্যারিস-বাংলা প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাত
কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন
গর্দভবচন-৯০ [লেখক : হেলাল আহমদ চৌধুরী।]
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
আওয়ামী কর্মজীবি লীগ ফ্রান্সের কমিঠি গঠিত
Previous Article এই সাতজনই জাহিদ হাসানের বউ!
Next Article পবিত্র হজ পালনে মক্কায় এক লাখের বেশি বাংলাদেশি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বৃহস্পতিবার মিসবাহ সিরাজের বিশাল সংবর্ধনা

10 years ago

সিলেট জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন এডঃ লুৎফুর রহমান

10 years ago

৪ মিনিট পরপর ১৮০০ যাত্রী নিয়ে ছুটবে মেট্রোরেল

12 years ago

‘প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?