By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘প্রকাশ্যে চুমু খাওয়ার অনুষ্ঠান’ প্রতিহত করবে ওলামা লীগ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

‘প্রকাশ্যে চুমু খাওয়ার অনুষ্ঠান’ প্রতিহত করবে ওলামা লীগ

Last updated: February 13, 2016 6:44 pm
11 years ago
2 Min Read
SHARE

দেশে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি যে কোনো মূল্যে প্রকাশ্যে চুমু খাওয়ার অনুষ্ঠান প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাঠের পবিত্রতা রক্ষা করার ঘোষণা দিয়েছে আওয়ামী ওলামা লীগ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন সমমনা সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে এমন দাবি জানিয়েছে ওলামা লীগ।

বক্তারা আরো বলেন, ‘ভ্যালেন্টাইন ডে তথা বেহায়াপনা দিবস চালু করায় এ দিনে প্রকাশ্যে বেহায়াপনা, একজন আরেকজনকে জড়িয়ে ধরা, সম্ভ্রমহরণে মত্ত হওয়া, মদ খাওয়া, নাচানাচি করা, হোটেলগুলোতে ডিজে পার্টি করা, নিজেদের বিবস্ত্রভাবে উপস্থাপন করাসহ হাজারো অশ্লীলতার মাধ্যমে আবহমানকালের বাঙালির পারিবারিক-সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করে দেয়া হচ্ছে।’

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘সমাজে আবাধ অশ্লীলতার ব্যপকতা আরো ছড়িয়ে দিতে দেশ বিরোধী কুচক্রীরা ১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে চুমু খাওয়ার ঘোষণা দিয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। যা অত্যান্ত হতাশাজনক।’

মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৮৩ সালে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে প্রথম আন্দোলন ও আত্মাহুতির দিন ছিল ১৪ ফেব্রুয়ারি। এই দিনে নিহত হয়েছিলেন জয়নাল, জাফর, মোজাম্মেল আইয়ুবসহ নাম না জানা অনেকে। বিএনপি ক্রমাগত পচে যাওয়ায় কালের বিবর্তনে এই দিনটি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন না করে খালেদা জিয়ার উপদেষ্ঠা ড. শফিক রেহমান ১৯৯৩ সালে যায়যায়দিন প্রত্রিকার মাধ্যমে এ দেশে ভ্যালেন্টাইন ডে পালন করছে। খালেদা জিয়া মার্কা পোশাক ও বেহায়া সাজ-গোজ বাজারজাত করে তরুণ-তরুণীদের অশ্লীলতায় নিমজ্জিত করা হচ্ছে।’

অবিলম্বে রাষ্ট্রদ্রোহী মামলায় মাহফুজ আনামকে গ্রেপ্তার, ‘ইসলাম ধর্ম ও সরকার বিরোধী’ প্রথম আলো এবং দি ডেইলি স্টার পত্রিকা দুটি নিষিদ্ধেরও দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মাওলানা নূর মুহাম্মদ আহাদ আলী সরকার, সম্মেলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।

You Might Also Like

আন্দোলন ‘অযৌক্তিক’, পে স্কেলে নড়চড় নয়: অর্থমন্ত্রী
হবিগঞ্জে ইশতেহার ঘোষণা করলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী
মূল্যায়ন গ্রন্থ শব্দমালার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
তারুণ্যে।। আতাউর রহমান আফ্তাব
অত্যন্ত সফল ব্যক্তিদের ১০টি ব্যতিক্রমী বিশ্বাস
Previous Article শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ
Next Article দণি সুরমা সাহিত্য পরিষদের সভায় বক্তারা ভালো লেখার জন্য কঠোর লেখাপড়া করতে হবে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বাসিয়া প্রকাশনীতে শুদ্ধ বানান চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

7 years ago

কাজীরবাজার সেতু পীর হবিবের নামে করণের দাবি দেশ-বিদেশে

11 years ago

ব্রিটিশ ভিসা সেন্টার ঢাকা থেকে ইন্ডিয়ায় স্থানাস্তর না করার দাবীতে আগামীকাল সিলেটে নাগরিক সমাবেশ

12 years ago

২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ২৩৯ জনের মৃত্যু

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?