By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: উদয় শংকর দুর্জয়ের কাব্যগ্রন্থ ‘লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন’ // আবুল কাইয়ুম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

উদয় শংকর দুর্জয়ের কাব্যগ্রন্থ ‘লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন’ // আবুল কাইয়ুম

Last updated: September 10, 2016 3:09 am
10 years ago
3 Min Read
SHARE

likhe-rakhi-bishuddha-atmar-ratridin-1

 

 

 

 

 

সম্প্রতি প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিকথা বের করেছে কবি উদয় শংকর দুর্জয়ের কাব্যগ্রন্থ ‘লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন’। এটিই তাঁর প্রথম একক কাব্য। শিল্পী চারু পিন্টুর আঁকা দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও সুন্দর কাগজে ঝকঝকে ছাপা নিয়ে চেৌষট্টি পৃষ্ঠার এ কাব্যে কবির পঞ্চান্নটি কবিতা স্থান পেয়েছে। এর আগে ‘ত্রয়ী’, মৈত্রী’, ‘পাঁচ নক্ষত্র’ ও ‘চার অধ্যায়’ –এই চারটি যেৌথ কাব্যে তিনিও ছিলেন অন্যতম কবি।

 

‘লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন’ কবির জাতীয় ও বৈশ্বিক চিন্তাচেতনার প্রকাশ সংবলিত একটি কাব্য। মানবিক আদর্শ হলো তাঁর এই চিন্তাচেতনার ভিত্তি, যা এ কাব্যের কবিতাগুলো পাঠে উপলব্ধ হয়। এই দৃষ্টিতেই তিনি সমাজ-পরিপার্শ্ব, স্বদেশ ও পৃথিবীকে দেখেছেন। বর্তমান ও সাম্প্রতিক সময়ের যে সব ঘটনা ও কর্মকাণ্ড দ্বারা তিনি আলোড়িত হয়েছেন সেগুলোই তাঁর মতো করে উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন। সেখানে দু:সহ সব বাস্তবতা আছে, সময়ের অগস্ত্য যাত্রার রুঢ় আশঙ্কার প্রকাশ আছে। তাঁর কবিতায় উঠে এসেছে স্বদেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের চিত্র এবং বিশ্বের নানা দেশে সংঘটিত হানাহানি, যুদ্ধ ও যুদ্ধপীড়িত মানুষগুলোর দু:খকষ্টের ছবি।

- Advertisement -
Ad image

 

কবি দুর্জয়ের কবিতা বর্ণনাধর্মী। আবেগ ও বেৌদ্ধিকতার সমন্বয়ে গল্পের মতো তাঁর কবিতা এগোয়। তাঁর অধিকাংশ কবিতার বিষয় বিভিন্ন স্থান ও ব্যক্তিকে নিয়ে সংঘটিত ঘটনা। তাঁর কবিতাগুলোকে মনে হয় যেন কবিতা ও রিপোর্টিং-এর জড়োয়া শিল্প। পৃখিবীর সর্বত্র বিচরণ করে তিনি তুলে আনেন যত ধ্বংশ, কষ্ট আর অপঘাতের চিত্র। যেমন, সমকালীন স্বদেশের নষ্ট মুখাবয়ব তিনি এইভাবে অঙ্কন করেছেন-

এখানে পলাশের পরাগমাখা স্মৃতির বর্ষণ অবিরাম

- Advertisement -
Ad image

কোলাহল থেমে গেছে, স্তব্ধ পাখি কলরব, অস্তমিত দীপ

দপ করে জ্বলে ওঠে, অভিশপ্ত বুলেটের বারুদ পোড়া গন্ধ।

 

কবির বিশ্বদৃষ্টিকোণ নিরপেক্ষ চেতনাসম্ভূত। যুদ্ধ-সংঘাত ও হিংস্রতায় দেশে দেশে যে সব হত্যাযজ্ঞ ও ধ্বংশলীলা চলছে এবং এর ফলে ঘরছাড়া মানুষের সীমাহীন দুর্দশা – সে সবের কাব্যিক দলিলও যেন তাঁর কবিতা। বিশ্বের যে কোন স্থানের ক্ষতি ও কষ্ট- তা যেন কবির অন্তরেরই কষ্ট। জাতীয় ও বৈশ্বিক বিপর্যয় থেকে উদ্ভূত বেদনায় কবি আপ্লুত হয়েছেন সত্য, কিন্তু তা তাঁর কাঙ্ক্ষিত একটি সুন্দর সময়ের স্বপ্নকে নি:শেষ করে দেয়নি।

 

প্রবহমান গদ্যভঙ্গিতে কবিতার সুন্দর আঙ্গিক নির্মাণ করেছেন কবি। গদ্যছন্দের আবহটিও বেশ। এমনকী তাঁর মুক্তগদ্যেও এই ধারাটি স্পষ্ট। তাঁর ভাষা বিবৃতিধর্মী হলেও আবেগদীপ্ত। তিনি এক কথা বলতে গিয়ে অনেক কথা বলেন, অনেক দৃষ্টান্ত তুলে ধরেন, একটি কবিতায় নানা অনুষঙ্গ নিয়ে আসেন। তাঁর সুচয়িত শব্দাবলী কবিতার বহিরঙ্গে সুন্দর ব্যঞ্জনা তোলে। সে সাথে তাঁর ব্যবহৃত অসংখ্য বিদেশী শব্দ ও নাম কবিতায় একটি স্বতন্ত্র আবহ তৈরি করেছে। জীবনের সর্ব ক্ষেত্র থেকেই তিনি চিত্রকল্পের উপাদান আহরণ করেছেন। সব মিলে তাঁর কবিতা নান্দনিক হয়ে উঠেছে –একথা বলা যায়।

 

[গ্রন্থ পরিচিতি : ‘লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন’ (কাব্য)। লেখক : উদয় শংকর দুর্জয়। প্রকাশক : প্রতিকথা। প্রচ্ছদ শিল্পী : চারু পিন্টু। মূল্য- ১২০ টাকা।

You Might Also Like

বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামের কথা
বাসিয়া এপ্রিল ২০২১ \ ৩য় পৃষ্ঠা
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত
বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত অনন্য প্রকাশনা / বাংলাদেশের আকাশ -মতিন রায়হান
March 16, 2017
Previous Article পবিত্র হজ পালনে মক্কায় এক লাখের বেশি বাংলাদেশি
Next Article চন্দ্রবিন্দু’র ৬ বছরে পদার্পণ অনুষ্ঠান সংবাদপত্র সমাজের আয়না —-সৈয়দা জেবুন্নেছা হক
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

The Car Industry’s Chip Shortage is Far From Over

5 years ago

অক্টোবর 2022।। পৃষ্ঠা 4

4 years ago

দ্বিতীয় পৃষ্ঠা মে ২০১৪

12 years ago

বাসিয়া জুলাই-২০২১ : পৃষ্ঠা- চতুর্থ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?