By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

Last updated: July 17, 2015 9:19 pm
11 years ago
2 Min Read
SHARE

34566সিয়াম-সাধনার মধ্যে দিয়ে এক মাস রোজা পালনের পর আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দে মাতবে সবাই। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানানোতেই এ আনন্দ; যদিও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হওয়ার পর অনেকটাই নিশ্চিত ছিল যে, বাংলাদেশসহ এ অঞ্চলে শনিবারই উদযাপিত হবে ঈদ।

মাহে রমজান শেষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকেই শনিবার ঈদের কথা জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সন্ধ্যা সাড়ে ৭টার মন্ত্রী আনুষ্ঠানিকভাবে আগামীকাল ঈদ উদযাপিত হওয়ার ঘোষণা দেন। এরপর সকলের মঙ্গল কামনায় দোয়া পড়া হয়।

পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের মধ্যে ইতোমধ্যে মানুষ ফিরে গেছেন নিজ নিজ গ্রামের বাড়িতে। এখনো অনেকে আছেন পথে। কেউ কেউ আবার এখনো রওনা দিতে পারেননি।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই মুসলিম পরিবারগুলোতে লেগে যায় খুশির ধুম। ঘরে ঘরে বেজে ওঠে, রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ। নানা রকমের সেমাই, পোলাও থেকে শুরু করে সামর্থ অনুযায়ী হরেক রকমের খাবার রান্নার আয়োজনও শুরু হয় ঘরে ঘরে। ঈদের শেষ প্রস্তুতির কেনাকাটাতেও বেরিয়ে যান অনেকে।

শনিবার সকালে ঘুম থেকে উঠে মুসল্লিরা গোসল করে, মিষ্টি মুখ করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে বেরিয়ে যাবেন জামাতের সঙ্গে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করবেন তারা। ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করবেন। বড়রা ছোটদের দেবেন সেলামি।

ঈদের নামাজ পড়ে অনেকে কবরস্থানে যান মৃত স্বজনের কবর জিয়ারত করতে। সেখান থেকে ফিরে এসে আত্মীয়-স্বজনের বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি মুখ করে শুভেচ্ছা বিনিময় করেন তারা। শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা নতুন জামা-কাপড় পড়ে বেরিয়ে যায় ঈদানন্দে মাততে। রঙ-বেরঙের পোশাকে পাড়া-মহল্লার রাস্তাগুলো হয়ে ওঠে সজীব, উচ্ছ্বল।

কাল বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এভাবেই খুশির ঈদ উদযাপিত হলেও কিছু এলাকায় ব্যতিক্রমও রয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরসহ দেশের কয়েকটি জেলার শতাধিক গ্রামে আজই উদযাপিত হয়েছে ঈদ-উল-ফিতর।

You Might Also Like

কমেছে আপলোড গতি, ক্ষুব্ধ ইন্টারনেট ব্যবহারকারীরা
সিলেট কারাগারে মাকু রবিদাসের ফাসি কার্য্যকর
গণমানুষের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের আলোচনা সভা ও লেখা পাঠের আয়োজন
সিলেটে কারাবন্দীদের ঈদ আনন্দ
সিলেট-৩ আসনে বিশাল ভোটের ব্যবধানে আ.লীগের হাবিব জয়ী
Previous Article আজ সৌদি আরবে ঈদ
Next Article রাজন হত্যায় জড়িতরা ‘জানোয়ার’: অর্থমন্ত্রী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় সাপ্তাহিক দারুল কেরাতের পুরস্কার বিতরণ

8 years ago

উড়ে এসে জুড়ে বসা কোন লোক নই: এড. জামান

5 years ago

জাতীয় শোক দিবসে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটইউনিটের মিলাদ ও দোয়া মাহফিল

7 years ago

প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ’র জীবনাবসান

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?