By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ছাত্রলীগকর্মী হত্যা: প্রণজিতের স্বীকারোক্তি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

ছাত্রলীগকর্মী হত্যা: প্রণজিতের স্বীকারোক্তি

Last updated: August 15, 2015 3:38 pm
11 years ago
2 Min Read
SHARE

001সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগকর্মী আবদুল আলী হত্যাকান্ডে ঘটনায় গ্রেফতারকৃত প্রধান হোতা প্রণজিৎ দাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিযেছে। শনিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক আনোয়ারুল হকের আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আলী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন প্রণজিতকে আদালতে হাজির করেন। স্বীকারোক্তি শেষে প্রণজিৎকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ প্রণজিতের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আলী হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি শনিবার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার বুড়িখাল ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এমএম-৩ আদালতে জিআর দুর্গা কুমার দাশ বলেন, প্রণজিৎ তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আলীকে ছুরিকাঘাত করেছেন। তার মাথা গরম হওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তিনি চিন্তা করেন নাই এই ছুরিকাঘাতে আলী মারা যাবে।

তিনি আরো বলেন, এমএম তৃতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আলী হত্যা মামলার আসামি প্রণজিৎ’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছেন।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গ্রেফতারকৃত প্রণজিৎ দাশের দেয়া তথ্যের ভিত্তিতে ছুরিটি উদ্ধার করা হয়েছে। ওই এলাকাতেই প্রণজিতের বাড়ি।

প্রসঙ্গত, বুধবার দুপুরে সিলেট মদন মোহন কলেজ ক্যাম্পাসে আগের দিনের বিরোধের জের ধরে আবদুল আলীকে প্রণজিৎ দাশের নেতৃত্বে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর আলীর মৃত্যু হয়।

ওইদিন বিকেলেই প্রণজিৎকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তার দেয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দোযারাবাজার থেকে আঙুর মিয়া নামক আরেক হোতাকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার প্রণজিতকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়। অন্যদিকে শুক্রবার আঙুরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

You Might Also Like

দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান মন্টু
সাজানো মামলায় জামিন পেলেন সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ
আতাউর ও শ্যামলসহ ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
‘হে আল্লাহ, শেষ বয়সে একবার দেশ পরিচালনার সুযোগ দিন’
বিশ্বনাথে ৬ লক্ষ টাকা চুক্তিতে খুন করা হয় সুজিনাকে : রহস্য উদঘাটন
Previous Article ক্রিকেটের বাইরেও চাহিদা বেড়েছে ক্রিকেটারদের
Next Article বিশ্বনাথ ও সিলেট সদর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

পিয়াসার অধীনে ১০০ সুন্দরী

5 years ago

মাওলানা নিজাম উদ্দীন জালালী সিলেট বিভাগের শ্রেষ্ট ইমাম নির্বাচিত

10 years ago

সিলেটে হোটেলে ফুর্তি করতে গিয়ে ৭ নর-নারী গ্রে’প্তার

5 years ago

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?