By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জনপ্রিয় গীতিকার শাহ আব্দুল ওদুদের ৫১তম জন্মদিন আজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

জনপ্রিয় গীতিকার শাহ আব্দুল ওদুদের ৫১তম জন্মদিন আজ

Last updated: September 12, 2021 12:02 am
5 years ago
2 Min Read
SHARE

ছন্দময় উচ্চারণ, সুর ও বাণীর ঝংকার মানুষের মনে অনুরণন সৃষ্টি করে যার গান শুনলে তিনি হলেন বাংলাদেশ বেতারের অনুমোদিত গীতিকার শাহ আবদুল ওদুদ। ১৯৭০ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙেরকাছের বুবরাজান গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ সিরাজুল ইসলাম, মাতা আলহাজ খোরশেদা বিবি। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ।
তার গান মাটি, মানুষ ও প্রকৃতির গভীর সন্নিকটে মিশে থাকায় কোন কৃত্রিমতার ছোঁয়া নেই। তিনি সহজ, সরল, সুন্দর ও সাবলীল ভাষায় হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে চিত্রায়ন করেছেন জাগতিক ও মহাজাগতিক অনেক বিষয়াশয়। ধ্যানী ব্যক্তি শাহ আবদুল ওদুদ অবসর সময়ে ধ্যানমগ্ন থেকে নিজের সাথে নিজে কথোপকথন করেন। স্রষ্টা-সৃষ্টি নিয়ে ভাবেন।
শাহ আবদুল ওদুদের এ যাবৎ প্রকাশিত গানের বই ৪টি। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ৯ নভেম্বর ১০১টি গান নিয়ে প্রকাশিত হয় ‘দিলতরঙ্গ’। ২০০২ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি ১২৩টি গান নিয়ে প্রকাশিত হয় ‘প্রেমের মরা’। ২০০৯ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে ১০৬টি গান নিয়ে প্রকাশিত হয় ‘মধ্যে মায়া নদী’। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ খ্রি. ৫৭টি গান নিয়ে প্রকাশিত হয় ‘পরশমণি’। ‘দিলতরঙ্গ’ ও ‘প্রেমের মরা’ গ্রন্থ দুইটির ব্যাপক জনপ্রিয়তা থাকায় ২০১৮ খ্রিষ্টাব্দের অমর একুশে গ্রন্থমেলায় পরিমার্জিত করে আবার প্রকাশ করা হয়।
শাহ আবদুল ওদুদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার সহধর্মিণী আম্বিয়া বেগম একজন সুগৃহিণী। লেখালেখির জগতে সহধর্মিণীর যথেষ্ট প্রেরণা রয়েছে বলেই তিনি সফলতার দ্বারপ্রান্তে যেতে পেরেছেন।
তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে সন্তানের সফল জনক। তার ছেলে মেয়েরা হলেন যথাক্রমে শাহ আলিমুল ইসলাম, শাহ তাহেরা খাতুন শিউলী, শাহ আমিনুল ইসলাম রুবেল, শাহ হাজেরা খাতুন চামেলী, শাহ আরিফুল ইসলাম জুবেল, শাহ আমিরুল ইসলাম শাকিল, শাহ আনিসুল ইসলাম শাহিন, শাহ আজিজুল ইসলাম জামিল ও শাহ সোনিয়া বেগম জুই।

You Might Also Like

ভূমিরক্ষা আন্দোলনে চাঁন্দপুর চা বাগানের শ্রমিকরা
প্রেমিকাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা !
রেকর্ড গড়ে টাইগারদের জয়
খালেদাকে গ্রেপ্তার করা হলে পরিণতি হবে ভয়াবহ: রফিকুল ইসলাম মিয়া
আজ থেকে সিলেেট শুরু ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬
Previous Article কাল খুলছে না যেসব স্কুল
Next Article গীতিকার শাহ আবদুল ওদুদ : একজন পরীক্ষিত স্বজন মোহাম্মদ নওয়াব আলী

You Might Also Like

সালাহ উদ্দিনের নামে ‘ইন্টারপোলের রেড নোটিস’

11 years ago

মিছবাহ ফাউন্ডেশন ও স্পেকট্রাম বাংলা রেডিও লন্ডনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল

8 years ago

লিডিং ইউনিভার্সিটির ২য় সমাবর্তন ২০ অক্টোবর

12 years ago

না ফেরার দেশে সুবীর নন্দী

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?