By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জন্ম তারিখে গরমিল, বিপাকে সুনামগঞ্জের সাত শিক্ষার্থী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

জন্ম তারিখে গরমিল, বিপাকে সুনামগঞ্জের সাত শিক্ষার্থী

Last updated: April 2, 2015 12:50 pm
11 years ago
2 Min Read
SHARE

27252সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাত শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড না পাওয়ায় স্নাতক (পাস) প্রথম বর্ষের পরীক্ষায় এ বছর অংশ নিতে পারবেন না। পরীক্ষার প্রবেশপত্র আনতে গিয়ে ওই শিক্ষার্থীরা জানতে পারেন, জন্মতারিখ নিয়ে জটিলতা থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা জানান, আগামী ১৮ এপ্রিল পরীক্ষা শুরু হবে। কলেজ থেকে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে সংরক্ষিত জন্মতারিখ ও সনদপত্রে থাকা তারিখের মধ্যে গরমিল রয়েছে। এ কারণে তাঁদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়নি। তাই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়ার প্রবেশপত্র দেওয়া যাবে না।

শিক্ষার্থীরা আরও জানান, রেজিস্ট্রেশন কার্ড না আসার বিষয়টি জানতে পেরে তাঁরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মাসখানেক আগেই যোগাযোগ করেন। তখন এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে তাঁদের দেওয়া হয়নি। কলেজ থেকে বলা হয়েছে, পরীক্ষা দিতে হলে আবার নতুন করে অন্য কোনো কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে হবে। নিয়মিত শিক্ষার্থী হিসেবে তাঁরা আর পরীক্ষা দিতে পারবেন না।

শিক্ষার্থী দীপা রানী দে বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়েছি, কোনো সমস্যা হয়নি। এখন কেন হচ্ছে সেটিও নিশ্চিত করে কলেজ থেকে বলা হচ্ছে না। আমাদের শিক্ষাজীবনটাই ধ্বংস হয়ে গেল।’

প্রবেশপত্র না পাওয়া অন্য ছয় শিক্ষার্থী হলেন রেশমা বেগম, ফাতেমা আক্তার, নুশরাত জাহান, আকলিমা বেগম, আকলিমা আক্তার ও তাসলিমা আক্তার।

কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দেব জানান, জন্মতারিখে গরমিল থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়নি। তাই তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তিনি বলেন, ‘আমাদের কোনো অবহেলা নেই। আমরা চেষ্টা করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন কার্ড দেয়নি। আমার ধারণা, নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় স্কুল অথবা শিক্ষা বোর্ডে এই ভুলটি হয়েছে। বিষয়টি ধরা পড়েছে এখন।’

You Might Also Like

লন্ডনে বাংলাদেশ বইমেলা ১০ ও ১১ সেপ্টেম্বর এবারও মেলায় অংশ নিচ্ছে বাসিয়া প্রকাশনী মেলায় আসছে বাসিয়া প্রকাশনীর ৮টি নতুন বই
বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন
ছয় কারণে খাবার থেকেই হতে পারে মাথাব্যথা
দুই দলকেই বুঝতে হবে, দেশ আগে
করো’না চিকিৎসায় ওসমানী মেডিকেলে শয্যা বাড়লো ৭০টি, আইসিইইউ বেড়ে ১৮
Previous Article পুলিশকে জানানোয় স্কুল ছাত্র সাঈদকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় : আদালতে গেদার রোমহর্ষক বর্ণনা
Next Article ফিনল্যান্ডে নির্বাচনী আমেজে প্রবাসীরা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

স্বামীকে অচেতন করে ঘরে স্ত্রীর পরকীয়া, স্বামীর মৃত্যু

5 years ago

শাহ্ মকসুদ আহমদ ।। লোক গীতি

5 years ago

সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের বৃক্ষরোপন কর্মসূচী শুরু

12 years ago

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক ২ ছাত্রের সলিল সমাধি

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?