সর্বশেষ

জাবিতে লোক প্রশাসন বিভাগে প্রথম মহিলা সভাপতি

22117974_10214228594731143_899337669_o-1-642x336জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সহযোগী অধ্যাপক ড . জেবউননেছা। তিনি বিভাগের প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিভাগটির বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ ছায়েদুর রহমানের নিকট থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্ব সম্পর্কে অধ্যাপক জেবউননেছা বলেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের বর্তমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব। এজন্য তিনি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
ড . জেবউননেছা ১৯৯৪ সালে নারায়নগঞ্জের নারায়নগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম শ্রেণীতে এসএসসি ও ১৯৯৬ সালে নারায়নগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এইসএসসি পাস করেন।
তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও পরে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
এছাড়াও তিনি ভারতের বর্ধমান ইউনিভার্সিটি থেকে ‘পোস্ট ডক্টরেট রিসার্চ’ ডিগ্রি লাভ করেন।
তিনি ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০১২ সালে সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button