By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জুনে বাংলাদেশ-ভারত বইমেলা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

জুনে বাংলাদেশ-ভারত বইমেলা

Last updated: April 23, 2015 4:32 pm
11 years ago
2 Min Read
SHARE

ঢাকা, ২১ এপ্রিল- চলতি বছরের জুন মাসে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত বইমেলা। জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলায় দুই দেশের উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানা গেছে। মেলাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মেলাকে সফল করতে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে আহ্বায়ক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সচিব অসীম কুমার দে’কে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
মঙ্গলবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহা, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বই জ্ঞানের বাহন। একটি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইয়ের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতায় বইমেলা আয়োজনসহ নানবিধ কার্যক্রম বাস্তাবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে এ বছর রংপুর, বরিশাল ও কুমিল্লা বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল যশোরে খুলনা বিভাগীয় বইমেলার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতেও বইমেলার আয়োজন করা হবে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘ভারত-বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দুই দেশ একে অপরের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জুনে অনুষ্ঠেয় এ বইমেলা দেশ দুটির মধ্যে সংস্কৃতি বিনময়ের ক্ষেত্রকে আরো বিস্তৃত করবে এবং এ প্রক্রিয়ায় বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে।

You Might Also Like

October 12, 2022
মাসিক বাসিয়া আগস্ট ২০১৯
কুতুব আফতাব’র একগুচ্ছ কবিতা
কাশিমপুরের সাবেক জেল সুপার শাহজাহান সিলেট কারাগারে অন্তরীণ
October 9, 2014
Previous Article বিহারে ঝড়ে নিহত ৪৪
Next Article বিয়ের পিঁড়িতে হ্যাপি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ফ্ল্যাটে স্বামীর ঝুলন্ত লাশ, স্ত্রী পলাতক

10 years ago

সিলেটের জকিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ১০

11 years ago

August 27, 2017

9 years ago

Auto Draft

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?