By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান মন্টু
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান মন্টু

Last updated: August 15, 2023 7:34 am
3 years ago
2 Min Read
SHARE

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু। গত শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আগ্রহ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন ভাবে সিলেট-৩ আসনের সর্বস্তরের জনসাধারণের সাথে তাঁর মেলবন্ধন রয়েছে। তাদের যেকোন দুর্যোগ-দু:সময়ে পাশে থেকেছেন। বিগত বন্যা, করোনা মহামারীতে তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার মানুষের কাছাকাছি থেকে কাজ করে গেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন করেছিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছি।

 

এডভোকেট আব্দুর রকিব মন্টু আগামী নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিয়ে বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে সময় মনোনয়ন না পেলেও দলের মনোনীত প্রার্থী মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী’র বিজয় নিশ্চিতে কাজ করেছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এডভোকেট আব্দুর রকিব মন্টু মতবিনিময় সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণ করেন। মতবিনিময় সভায় মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিনসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

You Might Also Like

বানিয়াচংয়ে ধর্ষণের বিচার চাওয়ায় স্বামী-সন্তানের সামনে ফের ধর্ষণ
মোগলাবাজার হরগৌরী গাংপার সড়ক ভাঙ্গণের কারণে লাইটেস নদীতে
যুক্তরাজ্যে ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের আমিনা
আনোয়ার চৌধুরীর উপর হামলা: সেদিন যা ঘটেছিল সিলেটে
কল্পকাহিনী নয়, এসে গেছে ডিএনএ “এডিট” করার প্রযুক্তিও
Previous Article দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
Next Article সিলেটে ৫.৫ মাত্রার ভূমিকম্প

You Might Also Like

সৌদি সুন্দরী মডেলকে বিয়ে করলেন ইরফান পাঠান

11 years ago

জাতীয় গ্রন্থাগারের নতুন প্রকাশনা সংগ্রহদল এখন সিলেটে

9 years ago

থাইল্যান্ডে ১৩০ বাংলাদেশি ‘ক্রীতদাস’ উদ্ধার

12 years ago

ছড়াকার বদরুল আলম খানের দাফন সম্পন্ন

8 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?