Homeশীর্ষ সংবাদনা ফেরার দেশে সুবীর নন্দী

না ফেরার দেশে সুবীর নন্দী

indexচিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বরেণ্য ও হবিগঞ্জ জেলার বাণিয়াচং উপজেলার সন্তান সংগীতশিল্পী সুবীর নন্দী (৬৫)। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সারে ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুবীর নন্দীর পারিবারিক সুত্র।

দীর্ঘদিন ধরে হার্টের ও কিডনির সমস্যায় ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই সংগীতশিল্পী।

গত ১৪ এপ্রিল ট্রেনে করে ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পরেন সুবীর নন্দী। পরে ঐদিন রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে প্রথমে আইসিইউ এবং পরে তাকে লাইফ সাপোর্টও দেওয়া হয়।

এরপর গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে।

১৮ দিন সিএমএইচে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেদিনই এই শিল্পীর চিকিৎসা শুরু হয়।

কিন্তু, সিঙ্গাপুরে নেওয়ার পর একাধিকবার হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হারই মানতে হলো বাংলা গানের নন্দিত এ শিল্পীকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments