By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল পাকিস্তানের প্রধানমন্ত্রী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল পাকিস্তানের প্রধানমন্ত্রী

Last updated: September 2, 2014 10:06 pm
12 years ago
2 Min Read
SHARE
283c1ba4dcb3af42ef29fbc562a5c475পাকিস্তানে বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ ও তাহিরুল কাদরির অব্যাহত বিক্ষোভের মুখেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার সময় তিনি এ ঘোষণা দেন।এদিকে তার পদত্যাগের দাবিতে গত তিন দিন ধরে রাজধানী ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রেড জোন এলাকায় অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে হাজার হাজার বিক্ষোভকারী। পিটিআই নেতা ইমরান খান সোমবার বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তারা পিছু হটবেন না।দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার ইসলামাবাদে নিজের বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন নেওয়াজ শরীফ। বৈঠকে তিনি বলেন,‘আমরা দেশের সংবিধান ও গণতন্ত্রের স্বার্থে এখানে জড়ো হয়েছি এবং আমরা কাউকে সংবিধান লঙ্ঘণ করার অনুমতি দেব না।’ এ সময় তিনি নিজের পদত্যাগের সম্ভবনা নাকচ করে দেন।পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল পাক প্রধানমন্ত্রী বৈঠক শেষে পাকিস্তানের ভবিষ্যত সম্পর্কে একটি যৌথ বিবৃতি ঘোষণা করা হয। বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীকে সমর্থন দেয়ার অঙ্গীকার করেন। এসময় তারা পার্লামেন্ট, প্রধানমন্ত্রী বাসভবন এবং রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির ওপর হামলার নিন্দা জানিয়ে এগুলোকে গণতন্ত্র ও রাষ্ট্রের ওপর হামলা বলে উল্লেখ করেন।

কেউ যদি প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ করে তবে তারা প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়াবেন বলেও তারা অঙ্গীকার করেন।

বৈঠকে সৈয়দ খুরশেদ শাহ, মাহমুদ খান, মৌলানা ফজলুর রহমান, ইজাজুল হক, বাবর খান গৌড়, ডা. ফারুক সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পিটিআই নেতা ইমরান খান এবং ড. তাহিরুল কাদরির বিরুদ্ধে সোমবার ইসলামাবাদের বিভিন্ন থানায় আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে গত ১৪ আগস্ট থেকে ইসলামাবাদে অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান ও কাদরি। ইতিমধ্যে রাজনৈতিক সংঘর্ষে তিন জন নিহত এবং আরো ৫৫০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

You Might Also Like

চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক সিলেটে আগমন
গণমানুষের কবি দিলওয়ারের ৫ম প্রয়াণদিবস
যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন বিশ্বনাথের শিরিন আক্তার ও মো. শহিদ
ঈদের জামাত কোথায় কখন
রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে ধাত্রীপেশা
Previous Article বিশ্বনবীর (সা.) রওজা মোবারক সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে
Next Article পৃথিবীর বিখ্যাত ১০ টি স্থাপত্য, যেগুলো অবশ্যই একবার দেখা উচিৎ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আসমা মতিন ।।। অভীকপথ

5 years ago

এয়ারপোর্ট থানার ওপেন হাউস ডে সম্পন্ন কমিউনিটি পুলিশিং কমিটি ও জনগনকে সাথে নিয়ে অপরাধীদের প্রতিরোধ গড়ে তুলি –পুলিশ কমিশনার

11 years ago

ভারপ্রাপ্ত ১১ ডিআইজির পদোন্নতি

12 years ago

আবার বাজবে সিলেটের ঐতিহ্যের সেই ঘন্টা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?