By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পদ ছাড়লে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হবে: এরশাদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

পদ ছাড়লে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হবে: এরশাদ

Last updated: January 23, 2016 8:47 pm
11 years ago
1 Min Read
SHARE

আলাপ-আলোচনা ছাড়া বিশেষ দূতের পদ ছাড়লে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পদ ছাড়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান এই বিশেষ দূত।

আজ শনিবার দুপুরে বনানী কার্যালয়ের মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে এক অনির্ধারিত সভায় এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন নতুন দায়িত্ব পাওয়া কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

সভা শেষে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় এরশাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তাঁর বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তাঁর সাথে আলাপ-আলোচনা না করে এই পদ ছেড়ে দিয়ে তাঁকে অসম্মানিত করতে পারি না। অবশ্যই এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

এরশাদ বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করা হলে সংসদ আরও কার্যকর হবে এবং সরকারও লাভবান হবে। জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

এরশাদ বলেন, ‘দলের প্রয়োজনেই আমি কো-চেয়ারম্যান নিয়োগ এবং মহাসচিব পদে পরিবর্তন এনেছি। এই পরিবর্তনে সারা দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দল আবার জেগে উঠেছে। আমরা পার্টিকে এবার আরও সুসংগঠিত করতে পারব। আমরা অবশ্যই এই সংসদের বিরোধী দল। আশা করি, আমাদের সংসদ সদস্যরা সংসদে এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।’

You Might Also Like

নবেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ॥ দীপু মনি
কবি সাধক শাহ্‌ আব্দুল ওদুদের সম্মানে বার্মিংহামের সভা
যুদ্ধবিরতির সুযোগে দীর্ঘমেয়াদী শান্তির জন্য আলোচনায় বসুন ইসরাইলি বাহিনী গাজার বাইরে অবস্থান নিয়ে থাকবে
সংসার ভাঙল সংগীতশিল্পী সালমার
সাংবাদিক তাজ উদ্দিনের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন
Previous Article সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ করার দাবীতে সিলেটে মানববন্ধন
Next Article প্রধান বিচারপতিকে ‘কথা কম’ বলার পরামর্শ সুরঞ্জিতের
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ভবিষ্যতের দশ উঠতি বাজারের একটি বাংলাদেশ

10 years ago

মৃণাল কান্তি দাস ।। মাস্কমঙ্গল কাব্য

5 years ago

ঐশ্বরিয়া আমার চেয়ে বেশি টাকা পায় : অভিষেক

5 years ago

লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ইকবালের মাতৃবিয়োগ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?