Homeবই পত্রপবিত্র লাইলাতুল কদর পালিত

পবিত্র লাইলাতুল কদর পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে শনিবার রাতে পালন করা হলো পবিত্র লাইলাতুল কদর। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে- এ রজনী হাজার মাসের চেয়েও উত্তম। তাই ধর্মপ্রাণ মুসলমানরা কাটান বিনিদ্র রজনী। পুরো রাত জেগে থেকে পবিত্র শবেকদরের নামাজ আদায় ছাড়াও কোরআন তিলাওয়াত ও জিকির-আজকার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাত জেগে ইবাদত-বন্দেগী ছাড়াও অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত মা-বাবা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করেন। এ শবেকদর মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কারণ এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। তাই তারাবিহর নামাজের পর থেকেই সেহরি পর্যন্ত সারাদেশের মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, নামাজ ও জিকির আজকার করা হয়। এতে বিভিন্ন শ্রেণী, পেশা ও সব বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। সেহরির পূর্বে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগী। : মহিমান্বিত এ রজনীতে মহান আল্লাহ্তায়ালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। হেরা গুহায় ধ্যানরত রাসূলে পাক (সা.)-এর কাছে প্রথম পৌঁছান মুক্তির বাণী ‘ইকরা বিইসমি রব্বিকাল্লাজি খালাক’। আর এ রাতের মহিমা বর্ণনা করতে গিয়ে কোরআন শরীফে সূরা কদরে স্বয়ং আল্লাহ্ রাব্বুল আলামিন বলেছেন, ‘লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহার্র’। অর্থাৎ হাজার মাসের চেয়ে সর্বোত্তম এ রাত। : এ রাতে শেষ আসমানে এসে আল্লাহ্পাক তার বান্দাদের উদ্দেশে বলতে থাকেন, তোমাদের মাঝে এমন কে আছো, যে আমার কাছে নাজাত চাও? কল্যাণ চাও? তোমাদের মধ্যে কে আছো, যে মুক্তি চাও? আল্লাহ এ আহ্বানে সাড়া দিয়ে রহমত, বরকত ও মাগফিরাত লাভের আশায় লাইলাতুল কদরে মুসলমানরা সারা রাত ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে কাটিয়েছেন।
প্রতিবছরের মতো এবারও কদরের রাতটি ফিরে এসেছে রোজাদারদের জন্য। সৌভাগ্যবশত, এবার জুমাতুল বিদার রাতেই পবিত্র শবেকদর এসেছিল। সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবেকদরের ফজিলত অতুলনীয়। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এবং এ রাতকে কেন্দ্র করেই ক্কদর- নামে একটি সূরাও অবতীর্ণ হয়েছে। হাদিস অনুযায়ী, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে পবিত্র লাইলাতুল কদর হতে পারে। তবে ২৬ রমজান দিবাগত রাতেই শবেকদর আসে বলে বিশিষ্ট আলেমদের অভিমত। তাই সাধারণত এ রাতেই পবিত্র শবেকদর পালন করা হয়ে আসছে। : ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, কদরের এই এক রাতের ইবাদতে তার চেয়েও অনেক বেশি সওয়াব হাসিল করা সম্ভব। তাই শবেকদরের রাতটিতে মুসলমান সম্প্রদায় মহান আল্লাহপাকের কাছে মা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার করে অতিবাহিত করেছেন।
এদিকে শনিবার রাতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সিলেটে নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নগরীর অনেক মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিদের জন্য মসজিদগুলোর ছাদ খুলে দেওয়া হয় । কদর রাতকে কেন্দ্র করে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত হয়।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সিলেট নগরীর নিরাপত্তায় বরাবরের ন্যায় এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃংখলা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments