সংগঠন সংবাদসর্বশেষ

পূর্ব স্টেশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির সদস্য আশরাফুল আলমের হজযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল

21076511_1947333925486942_1619087376_nপূর্ব স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংগঠনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী স্টেশন রোডস্থ কামাল ফার্মা কোং এর স্বত্বাধিকারী আশরাফুল আলমের হজ্ব যাত্রা উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. ছোয়াব আলী, কোষাধ্যক্ষ শ্যামল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সদস্য ছোয়েব মিয়া, সদস্য মুন্না মিয়া, জয়নুল মিয়া প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আশিকুর রহিম মুমিন। পরে শিরনী বিতরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button