By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পোল্যান্ডে পাহাড় খুঁড়ে সন্ধান মিলল সোনার ট্রেনের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

পোল্যান্ডে পাহাড় খুঁড়ে সন্ধান মিলল সোনার ট্রেনের

Editor
Last updated: August 22, 2015 6:45 pm
Editor
11 years ago
Share
SHARE

03আস্ত একটা সোনার ট্রেন! পোল্যান্ডের একটি পাহাড় খুঁড়ে এই ট্রেনের সন্ধান মিলেছে। পোল্যান্ডের শহরে কান পাতলে এমন কথাই এখন কানে আসছে। গুজব না কি সত্যিই এমন ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে? যা কি না ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আচমকাই মাঝপথ থেকে উধাও হয়ে গিয়েছিল।

জানা গেছে, ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরি থেকে প্রচুর অস্ত্র, বন্দুক, মূল্যবার রত্ন এবং সোনা নিয়ে জার্মানি যাচ্ছিল ট্রেনটি। পথে ১৫০ মিটার লম্বা ওই ট্রেনটি জার্মান শহর রোক্ল’তে পর্বতের টানেলের মধ্যে প্রবেশ করে। সে সময়ে শহরটির নাম ছিল ব্রেসলউ। কিন্তু টানেল থেকে ট্রেনটি আর বের হয়নি। খুব অদ্ভুত ভাবেই তখন থেকে ট্রেনটির কোনও হদিস মেলেনি। পরে টানেলের মুখগুলি বন্ধ করে দেওয়া হয়। ঘটনাটি প্রায় ধামাচাপা পড়েই গিয়েছিল। নতুন করে সেই ঘটনা আবার সামনে উঠে এল দুই ব্যক্তিকে ঘিরে।

৭০ বছর পর সেই ট্রেনটির খোঁজ মিলেছে বলে দাবি করলেন জার্মানির দুই ‘ট্রেজার হান্টার’। যাতে ৩০০ টন সোনা মজুত রয়েছে বলে তাঁদের দাবি। কিন্তু কী ভাবে এবং কোথায় ট্রেনটির খোঁজ মিলল তা এখনও স্পষ্ট ভাবে জার্মান সরকারকে জানাননি তাঁরা। সন্ধান দেওয়ার বিনিময়ে ট্রেনটিতে মজুত সোনার ১০ শতাংশ দিতে হবে- এই শর্ত তাঁরা দিয়েছেন।
এদিকে, এই দুই ট্রেজার হান্টারের দাবি কতটা গ্রহণযোগ্য তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চালানো হচ্ছে ৭০ বছর আগে ট্রেনটি যেখান থেকে উধাও হয়ে গিয়েছিল সেই অঞ্চলেও।

এ ব্যাপারে ঐতিহাসিক জোয়ানা ল্যাম্পার্স্কার মতে, এটা গুজব। এর আগেও ওই অঞ্চলে ট্রেনের খোঁজ করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। সূত্র: আনন্দ বাজার পত্রিকা।

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর ও জরুরি সভা শুক্রবার
অয়ন চৌধুরী ।। রবীন্দ্রনাথ
আজ থেকে সিলেেট শুরু ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬
সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট জেলা শাখার কমিটি গঠন
জাতীয় শোক দিবস: তালতলায় যুবলীগের দোয়া ও শিরণি বিতরণ অনুষ্ঠিত
Share This Article
Facebook Email Print
Previous Article মালয়েশিয়ায় আট বছরে সাড়ে তিন হাজার বাংলাদেশির মৃত্যু
Next Article অত্যন্ত সফল ব্যক্তিদের ১০টি ব্যতিক্রমী বিশ্বাস
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?