By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: প্রস্তুত সিলেট শাহী ঈদগাহ : ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

প্রস্তুত সিলেট শাহী ঈদগাহ : ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Editor
Last updated: July 6, 2016 2:00 pm
Editor
10 years ago
Share
SHARE

15561মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার উদযাপিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। এ উৎসবে অন্যতম একটি অনুষঙ্গ ঈদের নামাজ আদায়। প্রতি বছরের মতো এবারও সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই জামাতে অর্থমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।

এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে।

গুলশান হামলার বিষয়টিকে বিবেচনায় নিয়ে এবার জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে সিলেট মহানগর পুলিশ। বিশেষতঃ শাহী ঈদগাহ ময়দানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শাহজালাল, শাহপরাণ দরগাহসহ বিভিন্ন ঈদগাহ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

অন্যদিকে, মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শনে যান সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান। এ সময় তিনি ঈদগাহের নামাজের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ, শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাহী ঈদগাহ ছাড়াও হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার শরীফের মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

একই সময়ে আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তাছাড়া খাসদবির দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় এবং পশ্চিম পরীমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায় পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

You Might Also Like

বিশ্বব্যাপী করোনা রোগী শনাক্তের সংখ্যা দেড় কোটি ছাড়ালো
রবিবার থেকে ব্যাংক লেনদেন দুপুর দেড়টা পর্যন্ত
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাথে সাংবাদিক মাহমুদ হাফিজের মতবিনিময়
ছাতকে গলাটিপে মাকে হত্যা করলো ছেলে
‘হুমকি’ বিষয়ে হাসিনাকে ‘তথ্য দেবেন’ মোদী
Share This Article
Facebook Email Print
Previous Article Auto Draft
Next Article সিলেটে ঈদের জামাত কোথায় কখন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?