By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বিনোদন

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

Last updated: April 20, 2015 4:10 pm
11 years ago
2 Min Read
SHARE

একটা সময়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের সখ্যের কারণে অশান্তির ঝড় উঠেছিল শাহরুখ-গৌরীর সংসারে। অবশ্য গৌরীর শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত শাহরুখ-প্রিয়াঙ্কা সখ্যের ইতি ঘটে। সম্প্রতি ১৫ বছর আগের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা। প্রকাশিত ভিডিওতে শাহরুখ প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। অবশ্য স্রেফ মজা করেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিং খান। তার পরও বিষয়টি নিয়ে অনলাইনে হইচই পড়ে গেছে।

২০০০ সালের ঘটনা। তখনো বলিউডে যাত্রা শুরু হয়নি প্রিয়াঙ্কা চোপড়ার। সে বছর বিশ্বসুন্দরী খেতাব পান তিনি। প্রতিযোগিতার আসরে বিচারকদের মধ্যে ছিলেন শাহরুখ খান। প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে শাহরুখ ঘুরিয়ে-পেঁচিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন।

প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে শাহরুখ জিজ্ঞেস করেন, তাঁর মতো অভিনেতা, আজহারউদ্দিনের মতো খেলোয়াড় এবং সরোভস্কি জুয়েলারির মালিকের মতো শৈল্পিক ব্যবসায়ীর মধ্যে কাকে বিয়ে করার জন্য বেছে নেবেন প্রিয়াঙ্কা। শাহরুখ এও বলেন, তাঁকে বিয়ে করার জন্য রাজি হলে অন্য দুই বিচারক (আজহারউদ্দিন ও সরোভস্কি জুয়েলারির মালিক) বিচারকাজে পক্ষপাতিত্ব করবেন না। এভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন ‘বলিউড বাদশাহ’। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ডন ২’ ছবি মুক্তি পাওয়ার পর শাহরুখ এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা নিয়ে নানা কেচ্ছা-কাহিনি চাউর হয়। দুজনের ঘনিষ্ঠতার এসব খবরে প্রচণ্ড চটে যান শাহরুখের স্ত্রী গৌরী খান। এমনকি তাঁদের দীর্ঘদিনের সাজানো সংসারে অশান্তিও নেমে আসে। ভবিষ্যতে প্রিয়াঙ্কার সঙ্গে এক ছবিতে অভিনয় করতে পারবেন না-শাহরুখের ওপর এমন অলিখিত নিষেধাজ্ঞাও জারি করেন গৌরী। পরবর্তী সময়ে শাহরুখ-প্রিয়াঙ্কার দূরত্ব বাড়তে থাকে। এক ছবিতে অভিনয় করা তো দূরের কথা, কোনো অনুষ্ঠানে হাজির হলেও একে অন্যকে এড়িয়ে চলতে দেখা যায় তাঁদের।

প্রিয়াঙ্কাকে শাহরুখের বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও

You Might Also Like

মেন্টাল ছবির গান নিয়ে বিতর্ক
অপুকে ভুলতে পারছেন না মাহিয়া মাহি
নিউইয়র্কে বেবী নাজনীনের একক সঙ্গীতসন্ধ্যা
‘বাজিরাও মাস্তানি’ শত কোটির ঘরে
‘শটে কিছুতেই চুমু খাবে না’
Previous Article এবার বাংলাওয়াশের অপেক্ষা
Next Article ব্যাংকে হামলা, ম্যানেজারসহ নিহত ৮
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বন্যাদুর্গতদের পাশে সালমান

12 years ago

‘ট্রানজিস্টর খুললাম…পরে কি হবে জানিনা’

12 years ago

এবার মোশাররফ-প্রভাকে নিয়ে ‘ঝামেলা’

11 years ago

বিন্দুর বিয়ের ঘোষণা

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?