সর্বশেষ

বয়স্কদের যৌন চাহিদা বেশি!

07বয়স বেড়েছে বলে কি তাদের সাধ আহ্লাদ থাকতে নেই! কিন্তু সেই সাধের মধ্যে যৌনতার প্রতি ঝোঁক কিন্তু একটু বেশিই থাকে তাদের। তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকেই শেষ বয়েসে এসে নিজেদের যৌনতার চাহিদা পূরণ করতে পারেন না বৃদ্ধরা। সাম্প্রতিক এক গবেষণা থেকে এমনই জানা গেছে।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক জো হাইড ও তার সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সী ২৭০০ পুরুষের উপর সম্প্রতি এক গবেষণা করেন। এতে দেখা যায়, অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বেশ আগ্রহী। তবে সুযোগের অভাবেই নিজেরে মনোবাসনা চরিতার্থ করতে অক্ষম অনেকে।

গবেষক দলটি বয়স্কদের স্বাস্থ্য, সম্পর্ক ও যৌনকর্মবিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। গবেষণার অন্তর্গত ৯০ থেকে ৯৫ বয়সী বৃদ্ধরা শারীরিকভাবে সক্ষম না হলেও যৌনকর্মকে গুরুত্ব দিয়েছেন প্রায় সকলেই।  এতে দেখা যায়, বয়স্কদের যৌনতায় বিশেষ ভূমিকা রাখছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন আরো কাজের সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, বিশেষ হরমোন পরিবর্তনের ফলে বয়স্কদের জীবনে পরিবর্তন আনা যেতে পারে। তবে গবেষণার অন্তর্গত শরীরিক সক্ষম বয়স্কদের ৮০ শতাংশ জানিয়েছেন তারা নিয়মিত যৌনক্রিয়া করতে চাইলেও সুযোগের অভাবে তা হয়ে ওঠে না।

ইন্টারন্যাশনাল মেডিসিনের বার্ষিক সংস্করণে গবেষক জোর এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, অনেক পুরুষই শেষ বয়সে এসে যৌনতার প্রতি বিশেষভাবে আকর্ষিত হন। কিন্তু উপযুক্ত সঙ্গীর অভাব ও বাড়তি বয়সের ফলে তারা এ কাজ করতে পারেন না।  অবশ্য সকলেই যে এই ধরনের  চিন্তা করেন তা কিন্তু নয়। ৭৫ থেকে ৯৫ বছর বয়সী বৃদ্ধদের একাশং মনে করেন, শেষ বয়সে যৌনকর্ম একেবারেই নয়। – See more at: http://www.dainiksylhet.com/details/newsdetails/1219#.U93GF0Dj5kg

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button