By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিশ্বকাপ ইতিহাসে প্রথম ‘এমপি’ হিসেবে খেলবেন মাশরাফি!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ‘এমপি’ হিসেবে খেলবেন মাশরাফি!

Last updated: January 3, 2019 7:13 pm
8 years ago
2 Min Read
SHARE

nm bossএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা মাশরাফি বিন মুর্তজা।নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সামান্যতম পাত্তা না দিয়ে একপেশে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।এবার নামছেন ক্রিকেট মাঠে বল-ব্যাটের যুদ্ধে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম সংসদ সদস্য হিসেবে খেলে রেকর্ড গড়বেন মাশরাফি।

সেই লক্ষ্যে নড়াইল থেকে ঢাকায় এসে পৌঁছেছেন মাশরাফি। মঙ্গলবার বেলা ১২টায় জন্মস্থান ত্যাগ করেন তিনি। রাজধানীতে পৌঁছে বিপিএলে মনোনিবেশ করেছেন নড়াইল এক্সপ্রেস। বুধবার নিজ দল রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক।আসছে ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। এবারও রংপুরকে নেতৃত্ব দেবেন মাশরাফি। গতবার উত্তরবঙ্গের দলটিকে শিরোপা উপহার দিয়েছেন তিনি। ফের তা ছুঁয়ে দেখতে বদ্ধপরিকর দলপতি।

এ পথে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন মাশরাফি। বিপিএল খেলতে যাওয়া প্রথম এমপি হচ্ছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এর আগে এ নজির নেই কারও। শুধু দেশের জনপ্রিয় ঘরোয়া লিগেই নয়, ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপে খেলা প্রথম এমপি হতে যাচ্ছেন ম্যাশ।ইতিমধ্যে মাশরাফি জানিয়েছেন, এখন ক্রিকেটেই সব মনোযোগ। বিপিএল নিয়ে ব্যস্ত। ২০১৯ বিশ্বকাপের আগে ক্রিকেটের সঙ্গে কোনো আপস নয়।

বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের আশা পূরণ হোক। যদি শেষ পর্যন্ত তাই হয়, তা হলে ক্রিকেটের বিশ্বমঞ্চে পারফরম করা প্রথম ‘আইনপ্রণেতা’ হতে যাচ্ছেন তিনি। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে খেলা প্রথম পার্লামেন্ট সদস্য বনে যাবেন মাশরাফি। তাও আবার দলের অধিনায়ক হিসেবে। রেকর্ডই বটে।

এমন রেকর্ডে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এটি তো একটি সাঙ্ঘাতিক ব্যাপার। আমার মনে হয়, ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমনটি হতে যাচ্ছে। আমার জানা নেই বা কখনো শুনিনি, একজন পার্লামেন্ট মেম্বার ক্রিকেট মাঠে খেলছে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে। এটা নিয়ে আমি অনেক রোমাঞ্চিত। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।

প্রসঙ্গত, আসছে মে মাসের শেষদিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। আর বাংলাদেশের মিশন শুরু হবে ২ জুন। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এ আসরে টাইগারদের নেতৃত্ব দেবেন মাশরাফি।

You Might Also Like

বাংলাদেশে আসছেন রোনালদো!
ফাঁকা মাঠে গোল দিলেন মেসি
নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক
ফিফা ‘সম্রাট’ হ্যাভেলাঞ্জ আর নেই
সেই বৃষ্টিই এখন ‘অভিশাপ’
Previous Article শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা
Next Article সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ওয়াসিম আকরামকে টপকালেন ডেল স্টেইন

10 years ago

মাশরাফি বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ রাহুল দ্রাবিড়

11 years ago

টাকা, ফ্ল্যাট, গাড়ি পাচ্ছে মাশরাফিরা

11 years ago

ভুল শট ও ফিল্ডিং-সমস্যা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?