সর্বশেষ

বিশ্বনাথের তরুণ সমাজসেবী জামাল আহমেদের অকাল মৃত্যু

Jamalবিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের জানাইয়া নোয়াগাঁওয়ের মখলিছ মিয়ার প্রথম পুত্র তরুণ সমাজকর্মী জামাল আহমেদ গত ২০ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় মাউন্ড এডোরা হসপিটালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি দুই কন্যা সন্তান, দুই ভাই, দুই বোন ও মা বাবা রেখে মারা যান।
রাত ৯টায় নোয়াগাঁও ঈদগাহ ময়দানে জামাল আহমেদের জানাজা শেষে তাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লিগণ অংশ নেন।
মরহুম জামাল আহমেদ বেশকিছুদিন ধরে কিডনী ও ফুসফুসের রোগে ভূগছিলেন।
উল্লেখ মরহুম জামাল আহমেদ মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর মামাত্ব ভাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button