Homeশীর্ষ সংবাদবিশ্বনাথে মাছের পোনা অবমুক্ত

বিশ্বনাথে মাছের পোনা অবমুক্ত

বিশ্বনাথে মাছের পোনা অবমুক্ত
মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় বিশ্বনাথ থানা পুকুরে ২৫ কেজি মাছের পোনা ছেড়ে দেয়া হয়। পরে উপজেলা বিআরডিবি হলরুমে সফল মৎস্য চাষীদের মধ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাস’র সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তাহের চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পংকি খান প্রমুখ। আলোচনা শেষে সফল মৎস্যচাষীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments