By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রাজনীতি ছাড়লেন বিএনপির শমসের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

রাজনীতি ছাড়লেন বিএনপির শমসের

Last updated: October 29, 2015 10:40 pm
11 years ago
3 Min Read
SHARE

01২৯ অক্টোবর- বিএনপির সব পদ থেকে সরে দাঁড়িয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যিনি দলের শীর্ষ নেতৃত্বের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার তিনি জানান, অবসরে যাওয়ার বিষয়টি জানিয়ে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি ‘চিঠি’ লিখেছেন। বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

“আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে এখন আর রাজনীতি করার মতো অবস্থায় নেই। এ কারণে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।”

বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শমসের মবিন একাত্তরে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে ছিলেন। মেজর পদে থাকা অবস্থায় তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শমসের মবিন চৌধুরীকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৫ সালে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুই বছর দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান।

২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি।

২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। কখনো নির্বাচনে অংশ না নিলেও গত কয়েকবছর তিনি বিএনপির মূল ক্ষমতাকেন্দ্রের খুব কাছাকাছিই ছিলেন।

চলতি বছরের শুরুতে বিএনপি ও শরিকদের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার মামলায় গ্রেপ্তার হন শমসের মবিন। গত মে মাসে জামিনে মুক্তি পেলেও এর পর আর তাকে রাজনীতিতে খুব বেশি সক্রিয় দেখা যায়নি।

প্রোস্টেট ও চোখের সমস্যায় ভুগছেন জানিয়ে তিনি বলেন, “চিকিৎসার জন্য আমার বিদেশে যাওয়া জরুরি। এমআরপি পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছি। কিন্তু এখনও আমাকে তা দেওয়া হয়নি।”

- Advertisement -
Ad image

তার পদত্যাগের খবরের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, “তিনি প্রবীণ নেতা হিসেবে অনেক শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। তিনি অবসরে গেলে দলের অনেক ক্ষতি হবে। আমি শুনেছি আমাদের চেয়ারপারসন দেশে ফিরলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপিতে ‘যারা এখনো মুক্তিযুদ্ধে বিশ্বাসী’ আছেন, তাদের অনেকেই একে একে বেরিয়ে এসে দলটিকে ‘ঢেলে সাজাবেন’ বলে তার বিশ্বাস।

এর আগেও বিভিন্ন সময়ে একই ধরনের কথা বলেছেন হানিফসহ আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, বিএনপির ‘নাশকতার রাজনীতির’ সঙ্গে একমত হতে না পেরে ‘অনেক বিবেকবান’ নেতাই এখন খালেদা জিয়ার কাছ থেকে ‘মুখ ফিরিয়ে’ নিয়েছেন।

- Advertisement -
Ad image

অন্যদিকে সরকারই ‘বিএনপি ভাঙার চেষ্টা করছে’ অভিযোগ করে খালেদা জিয়া গত জুলাইয়ে এক অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশে এখনও সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সেজন্য একে শেষ করতে তারা (সরকার) উঠে পড়ে লেগেছে।”

You Might Also Like

শাহ আমানত বিমানবন্দর থেকে ৩৮ কেজি সোনা উদ্ধার
জয়বাংলা পরিষদের সাহিত্য আসর অনুস্টিত
মৌলভীবাজারে দুই মাসে নিষ্পত্তি হলো প্রায় হাজারো মামলা
সিলেটে গাছ লাগিয়ে আন্তর্জাতিক যুবদিবস উদযাপন
বালাগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব আবদুল কুদ্দুস’র জানাযা রবিবার
Previous Article উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ নির্বাচিত
Next Article জাতীয় রাজনীতিতে নেতৃত্ব শূণ্য সিলেট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

গীতিকার শাহ আবদুল ওদুদ : একজন পরীক্ষিত স্বজন মোহাম্মদ নওয়াব আলী

5 years ago

শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে

1 year ago

তাইয়িব কাশেম প্রাথমিক সমাপনী পরীক্ষায় গ্লোন্ডেন জিপিএ-৫ পেয়েছে

8 years ago

সাংবাদিক রাশেদীন ফয়সাল আর নেই

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?