By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিশ্বের ২৬ দেশে রাষ্ট্র ও সরকারের নেতৃত্বে নারী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বিশ্বের ২৬ দেশে রাষ্ট্র ও সরকারের নেতৃত্বে নারী

Last updated: July 14, 2016 10:56 am
10 years ago
5 Min Read
SHARE

e4caba31b5b221d5e6221c7ab4cb0917বিশ্বে রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনার সঙ্গে যুক্ত নারী নেতৃত্বের সংখ্যা বাড়ছে। ২০১৬ সালের জুন পর্যন্ত নারী নেতাদের সংখ্যা ছিল ২৫, যা দেশ পরিচালনায় নারী নেতৃত্বের ইতিহাসে সর্বোচ্চ। নারী নেতার কাতারে সর্বশেষ যুক্ত হচ্ছেন ব্রিটেনের টেরেসা মে। বুধবার (১৩ জুলাই) ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে বিশ্বে নারী নেতাদের সংখ্যা পৌঁছবে ২৬-এ, যেটি হবে নারী নেতৃত্বে নতুন মাইলফলক।

দেশ পরিচালনায় ২০১৬ সালের জানুয়ারি এশিয়ার দ্বীপ দেশ তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সেই ইং-ওয়েন। একইমাসে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন হিন্ডা হেইন। মধ্য জুলাইয়ে এসে সর্বশেষ নারী নেতাদের কাতারে যুক্ত হচ্ছেন ব্রিটেনের টেরেসা মে।

গত ২৩ জুন ব্রেক্সিট ভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার গণভোটের পর রাজনৈতিক পালাবদলে প্রধানমন্ত্রী হওয়ার পথে সামনে চলে আসেন ৫৯ বছর বয়সী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এই নারী।

২০১৫ সালে ৪ দেশে রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে নেতৃত্বে যুক্ত হন নারীরা। দেশগুলো হচ্ছে সুইজারল্যান্ড, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, নামিবিয়া এবং নেপাল। তবে সুইজারল্যান্ডের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব প্রতি বছর পরিবর্তন হওয়ায় ২০১৬ সালে ওই পদে দায়িত্বে আছেন জোহান স্নাইডার আম্মান।

২০১৪ রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ২০ নারী। সে হিসেবে বছরটি ভবিষ্যত নারী নেতাদের অনুপ্রেরণারও। এরমধ্যে ২০১৬ সালে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত হন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ।

নারী নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় সরকার প্রধানের দায়িত্বে আছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, যিনি ২০০৫ সালে প্রথম নির্বাচিত হয়ে ২০১৬ সাল পর্যন্ত তৃতীয় দফায় দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় সর্বোচ্চ সময় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে আছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এ্যালেন জনসন সারলিফ। তিনি ২০০৬ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া মধ্যে তৃতীয় সর্বোচ্চ সময় রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কিচনার। ২০০৭ সালের ডিসেম্বরে তিনি প্রথম নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত হন। সরকার পরিচালনায় যুক্ত হওয়া নারী নেতাদের তালিকায় চতুর্থ অবস্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন তিনি। ২০১৫ সালে নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

একইবছর ক্ষমতায় আসেন লিথুয়ারিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবাউসকাইতে। গত ৭ বছর ধরে টানা রাষ্ট্র পরিচালনা করছেন। ২০১০ সালে ত্রিনিদাদ ও টোবাগোর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন কামলা পারসাদ বেসেসার। ৬ বছর ধরে এ দায়িত্ব পালন করছেন।

যুদ্ধবিধ্বস্ত কসোভোর রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন আতিফেত জাহজাগা ২০১১ সালে। রাষ্ট্র পরিচালনার অর্পিত দায়িত্ব পালন করছেন গত ৫ বছর ধরে। একই বছর ডেনমার্কের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন হ্যালে থর্নিং স্মিথ। সেই থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

- Advertisement -
Ad image

২০১২ সালে জামাইকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন পর্সিয়া সিমপসন মিলার। সরকার পরিচালনায় দেশটির নেতৃত্ব দিচ্ছেন এ নারী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সালে দায়িত্ব নেন পার্ক গিউন হেই। ৪ বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি।

একই বছর নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন ইরনা সোলবার্গ। সরকার পরিচালনার দায়িত্ব পালন করছেন ৪ বছর ধরে। ২০১৩ সালে যুদ্ধবিধ্বস্ত স্লোভেনিয়ার সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যালেঙ্কা ব্রাতুসেক। প্রধানমন্ত্রী হিসেবে ৪ বছর ধরে অর্পিত দায়িত্ব পালন করছেন।

ওই বছর উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে সাইবেল সাইবার। ৪ বছর ধরে সরকার পরিচালনা করছেন ওই পদে থেকে। ২০১৩ সালে সেনেগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন অমিনতা তোরে। সরকার প্রধান হিসেবে ৪ বছর ধরে দায়িত্ব পালন করছেন এ নারী।

- Advertisement -
Ad image

নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে ২০১৩ সালে দায়িত্ব নেন ইরনা সোলবার্গ। সরকার প্রধান হিসেবে ৪ বছর ধরে এ দায়িত্ব পালন করছেন। লামিদোতা স্ট্রজুমা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব লাটভিয়ার ২০১৪ সালে। সরকার প্রধান হিসেবে সে দায়িত্ব পালন করে আসছেন ৩ বছর ধরে।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন ক্যাথেরিন সাবভা-পানজা। ২০১৪ সাল থেকে রাষ্ট্র পরিচালনা করছেন এ নারী। চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মিশেল ব্যাশেরেট। ২০১৪ সালে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।

মাল্টার প্রেসিডেন্ট হিসেবে আছেন মেরি লুই কোলেইরো প্রেকা। ২০১৪ সাল খেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটি পরিচালনার। ২০১৪ সালে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেইতা জিডলো। তিন বছর ধরে সরকার পরিচালনা করে আসছেন তিনি।

২০১৫ সালে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কালিন্দ গ্র্যাবার কিতারোভিচ, নেপালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুজে নেন বিদ্যা দেবি বান্দরি এবং মারিশাসের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন ম্যারিশা এ্যান মায়ার। নামিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন সারা কুগনগিলওয়ালা।

আর/১০:৩৪/১৩ জুলাই

You Might Also Like

ওয়াগায় নিহত ৫৫
যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অনেক
সমরেশ মজুমদার আর নেই
তেলের দাম কমছে না
নীপা চৌধুরী ।। রক্তে ভেজা বুক
Previous Article ‘ও’ পজিটিভ রক্তের গ্রুপ কেন স্পেশাল?
Next Article ৮টি তথ্য ফেসবুকে না-দেয়ার পরামর্শ দিল পুলিশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সৎপুর মাদ্রাসায় স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন আল্লামা ছালিক আহমদ ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিসত্তা ———মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

3 years ago

শফিকুল হকের ২য় মৃত্যুবার্ষিকীতে বিশ্বনাথে আ.লীগের সভা-মিলাদ মাহফিল

5 years ago

সিলেটে করোনায় ১০ জনের মৃত্যু

5 years ago

আ’লীগ নেত্রী ফারজানার সুরক্ষা সামগ্রী বিতরণ

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?