By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ব্যক্তিগত সহকারীর সঙ্গে রেখার ‘সম্পর্কের’ অজানা অধ্যায় জীবনীতে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বিনোদন

ব্যক্তিগত সহকারীর সঙ্গে রেখার ‘সম্পর্কের’ অজানা অধ্যায় জীবনীতে

Last updated: July 25, 2023 11:23 am
3 years ago
2 Min Read
SHARE

বলিউড অভিনেত্রী রেখা চলচ্চিত্রকে আনুষ্ঠানিক বিদায় না জানালেও নিজের অভিনয় জীবনকে নিয়ে গেছেন অন্তরালে। সম্প্রতি সামনে এসেছে রেখার জীবনের অজানা কিছু ঘটনা। রেখার জীবন নিয়ে ভারতীয় সাংবাদিক ইয়াসির উসমানের লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইতে প্রকাশ্যে এসেছে এই অভিনেত্রীর জীবনের সেই অজানা অধ্যায়।

বলা হচ্ছে, ব্যক্তিগত সহকারীর সঙ্গে এক ধরনের সম্পর্কে আছেন রেখা, আর সেটা তার স্বামীর মৃত্যুর একটি কারণ। পরিবারকে বাঁচাতে কিশোরী রেখার চলচ্চিত্রে যাত্রা, শুরুতেই ‘নিগ্রহের’ শিকার হওয়া, টিকে থাকার সংগ্রাম, প্রেম, দুই বিয়ে, বিচ্ছেদ, স্বামীর মৃত্যু এবং তুমুল আলোচ্য বিষয় হল মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক- সব অকপটে বলেছেন রেখা। বইটি প্রকাশ করেছে ভারতের জাগারনাট প্রকাশনা সংস্থা।

বইটি থেকে কিছু অজানা তথ্য তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া। তার মধ্যে একটি হল ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে ‘লিভ ইনে’ রয়েছেন ৬৯ বছর বয়সী রেখা। ফারজানার বেশ ভালো প্রভাব রয়েছে রেখার ওপর। ফারজানা বহু বছর ধরে রেখার সঙ্গে আছেন, যাকে রেখা বরাবর ‘নিজের বোন’ বলে এসেছেন। ফারজানাই একমাত্র ব্যক্তি. যার রেখার শয়নকক্ষে ঢোকার এখতিয়ার আছে। অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তার পেশাজীবনের অনেক সিদ্ধান্তও ফারজানাই নিতেন।

বইটিতে আরও বলা হয়েছে রেখার জীবনের অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন ফারজানা। রেখার সঙ্গে দেখা করতে চাওয়া পরিবারের ঘনিষ্ঠজনদের আসা-যাওয়া তার সিদ্ধান্তে হয়। এমনকি রেখার ফোন কলের তালিকাতেও ফারজানার নজরদারি আছে। মোট কথা, রেখার যাপিত জীবন ফারজানাই দেখভাল করছেন। শিল্পপতি মুকেশ আগরওয়ালকে রেখার বিয়ের প্রসঙ্গ কয়েকবার এসেছে বইতে। ‘প্রেম’ করে বিয়ে করার এক বছর পরই ১৯৯০ সালে রেখা যখন লন্ডনে, তখন আত্মহত্যা করেন তার দ্বিতীয় স্বামী দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়াল।

বইয়ে রেখা বলেছেন, মুকেশের আত্মহত্যার পেছনের কারণ হিসেবেও ফারজানাকে দায়ী করেছেন রেখা। তবে মুকেশের মৃত্যুর সঙ্গে ফারজানা কীভাবে জড়িয়ে আছেন সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেনি টাইমস অব ইন্ডিয়া।

আইএ/ ২৩ জুলাই ২০২৩

You Might Also Like

‘শটে কিছুতেই চুমু খাবে না’
ঐশ্বরিয়া আমার চেয়ে বেশি টাকা পায় : অভিষেক
গোবিন্দর দ্বিতীয় ইনিংস
‘অর্ধনগ্ন না হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে’
শুটিংয়ে সালমানের সঙ্গে শৈশবের স্মৃতিচারণ করতাম’
Previous Article সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে ম্যাজিস্ট্রেট, লার্ভা পেলে ব্যবস্থা
Next Article রাবি শিক্ষক ড. তাহের হত্যা: মহিউদ্দিন ও জাহাঙ্গীরকে ফাঁসির কাষ্ঠে যেতেই হচ্ছে

You Might Also Like

হলিউডে জ্যাকুলিন

12 years ago

মুখ খুললেন সালমান

11 years ago

ঐশী ও স্মরণের এ প্লাস, পড়শি পেলেন এ

11 years ago

ত্বক যত্নের ভুলগুলো

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?