By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাল্য বিয়ের বলি স্কুলছাত্রী সুরাইয়া! সিসিকের সচেতনতামূলক নাটক ‘ভুলের মাশুলে’র শুটিং সম্পন্ন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বিনোদনসর্বশেষ

বাল্য বিয়ের বলি স্কুলছাত্রী সুরাইয়া! সিসিকের সচেতনতামূলক নাটক ‘ভুলের মাশুলে’র শুটিং সম্পন্ন

Last updated: August 11, 2017 12:06 pm
9 years ago
3 Min Read
SHARE

001নদীর তীরে পড়ে আছে ১৪ বছরের মেয়ে সুরাইয়ার লাশ! লাশ দেখতে হাজারো মানুষের ভিড়। কৌতূহল সবার মাঝে, কীভাবে মারা গেল সুন্দর ফুটফুটে নবম শ্রেণির মেধাবী ছাত্রী সুরাইয়া। কেনই বা লাশ পড়ে আছে নদীর তীরে। কোন অপরাধের বলি হলো সুরাইয়া? এমন নানা প্রশ্নের কোনো উত্তর জানা নেই কারো। অপরদিকে প্রাপ্তবয়স্ক শিপু এবং তাঁর মায়ের হাতে হাতকড়া। তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে পুলিশ। সবদিকে যেন একটা অস্থির পরিস্থিতি। কোন অপরাধে গ্রেপ্তার হলেন মা-ছেলে? নাটকটি না দেখলে পুরো ঘটনা পরিষ্কার হওয়ার নয়।
একটি বাল্যবিয়ে কীভাবে একটি মেয়ে এবং ছেলের পরিবারকে ধ্বংস করে দিতে পারে তা-ই ওঠে এসেছে সিলেট সিটি কর্পোরেশনের সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য নাটক ‘ভুলের মাশুল’-এ। গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে আলোচিত এ নাটকের শুটিং।
বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যরে নাটক নির্মাণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। শীঘ্রই নাটকটির প্রদর্শনী হবে। ‘ভুলের মাশুল’ নামের নাটকটির শুটিং গত মঙ্গলবার থেকে শুরু হয় এবং গতকাল বৃহস্পতিবার শেষ হয়।
নাটকটির কাহিনি সাজিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার নুরুল হক শিপু। চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মো. কামরুল চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের এ জনসচেতনামূলক নাটকে সার্বিক সহযোগিতা করছে সিলেট মহানগর পুলিশ। সিলেট নগরীর কোতোয়ালি থানা, শাহজালাল উপশহর, সুরমা নদী এবং শহরতলির বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে।
সিলেটের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা এ নাটকে অভিনয় করছেন। মা চরিত্রে অভিনয় করেছেন সিলেটের সিনিয়র অভিনেত্রী ‘বিবি সাব’ খ্যাত রওশনারা মনির রুনা। যার কারণে মেয়েটিকে মরতে হয়, সেই চরিত্রে অভিনয় করেছেন নুরুল হক শিপু, অল্পবয়সি মেয়ের চরিত্রে সুরাইয়া, পুরোহিত চরিত্রে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক, সিনিয়র অভিনেতা অশোক কুমার নাগ কাঞ্চন, সাংবাদিক চরিত্রে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও এম. দেলওয়ার চৌধুরী, এলাকার মুরুব্বি চরিত্রে কটাই মিয়া খ্যাত কৌতুক অভিনেতা সাহেদ মোশারফ, মৌলভী চরিত্রে নাট্যনির্দেশক বিশ্বজিৎ সরকার, জাল জš§নিবন্ধন তৈরিকারী চরিত্রে নাট্যনির্দেশক রাসেল হামিদ, শিপুর বোন চরিত্রে পিংকি, মেয়েটির (সুরাইয়া) মা চরিত্রে হেনা, বান্ধবী চরিত্রে মাহি, আইনজীবী চরিত্রে সুইটি এবং সিসিক কর্মকর্তার চরিত্রে শাহদাত হোসেন লোলন।
বিশেষ চরিত্রে আছেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা, অ্যাডিশনাল পিপি সামসুল ইসলাম এবং কোতোয়ালি থানাপুলিশের কয়েকজন সদস্য।
নাটকির চিত্র ধারণ করছেন শাহজাদা মিয়া। ড্রোন ব্যবহারে ছিলেন জাহাঙ্গীর আহমদ। রূপ ও অঙ্গসজ্জায় সুমন রায়, ক্যামেরা সহকারী সানি রহমান ও আমির আলী।
নাটকটি প্রসঙ্গে নুরুল হক শিপু বলেন, ‘এ নাটকটি ছিল সিলেট সিটি কর্পোরেশনের একটি ব্যতিক্রমী পরিকল্পনা। যা নিয়ে পুরো দুই মাস আমরা কাজ করে শুটিংয়ে হাত দিই। বল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক এ নাটকটি মানুষকে সচেতন করতে অনেক ভূমিকা রাখবে। মিশ্রিত ভাষায় নির্মিত এ নাটকটি সিলেটের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হয়। নাটকটি আকর্ষণীয় ও সুন্দর করতে ড্রোন ব্যবহার করা হয়েছে। সিলেটে নির্মিত কোনো নাটকে এই প্রথম ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।’

You Might Also Like

সিলেটে ঘুড়ি উড়াতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
অবৈধ সন্তানের মা হতে চলেছেন অপু বিশ্বাস !!
৪ মিনিট পরপর ১৮০০ যাত্রী নিয়ে ছুটবে মেট্রোরেল
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে মহিলা শিশুসহ আহত অর্ধশতাধিক
অপহরণ মালয়েশিয়ায়, মুক্তিপণ আদায় দেশে!
Previous Article আমার বাবার সততার রাজনীতি ও কষ্ট
Next Article কঠোর নিরাপত্তা বলয়ঃ শাহজালাল মাজার ঘিরে অর্ধশত সিসি ক্যামেরা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইতালিয় গবেষকের দাবি মোনালিসা ছিলেন চীনা ক্রীতদাসী!

12 years ago

সিলেটের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যা বলে শেষ করা যাবে না —ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক

12 years ago

যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে কবি এম মোসাইদ খানের ৮টি গ্রন্থ

7 years ago

সিলেটে আইসিসি ও আম্পায়ারদের বিরুদ্ধে মিছিল, কুশপুত্তলিকা দাহ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?