Homeবই পত্রনবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে মহিলা শিশুসহ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে মহিলা শিশুসহ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের ভয়াবহ সংঘর্ষে মহিলা ও শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জাহিদুর রহমান ও ফারুক মিয়া একে অন্যের প্রতিবেশী। বাড়ির পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বে কয়েকদফা সংর্ঘষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উভয় পক্ষ পূর্ব প্রস্তুতি নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে একটি পক্ষ পাইপগান ব্যবহার করেছে বলে অপর পক্ষ অভিযোগ করেছে।
সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ মন্নান মিয়া (২৮), পরাশ মিয়া (৪৫), সাইদুর রহমান (২০), জুবেদা বেগম (২৬), রাজনা বেগম (৩০) হারুন মিয়া (৩০), হান্নান মিয়া (৩৫), আবুল হোসেন ও লেবুসহ (৪৫) কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের মধ্যে ফরিদ (৩০), জুয়েল (২২), মুকিদ (১৩), লিয়াকত (৪০), সাইদুর (২০), হারুন (১৭), মুন্না (১৩), তোফাজ্জল (১২), আয়ফর (২০), আজাদ (৩০), জয়নাল (৪০), রুহুল (১৮), দিলাওর (২২), মুশাহিদ (৩০), কাছন (৪০), শিশু (৪০) ও জুনাব আলী (৩০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments