By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে

Editor
Last updated: September 6, 2016 11:13 am
Editor
10 years ago
Share
SHARE

A@ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে। এই ভাতা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধা পুনঃনির্ধারণ বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ বীরশ্রেষ্ঠ’র প্রত্যেকের পরিবার আগে ভাতা পেতো ১২ হাজার টাকা করে, বর্তমানে ৩০ হাজার টাকা হারে সুপারিশ করা হয়েছে। ৬৮জন বীরবিক্রমের প্রত্যেকে ভাতা পেতেন ১০ হাজার টাকা করে, সুপারিশ করা হয়েছে ২৫ হাজার টাকা করে। ১৭৮ জন বীর-উত্তমের প্রত্যেকে ভাতা পেতেন ৮ হাজার টাকা করে, সুপারিশ করা হয়েছে ২০ হাজার করে। ৪২৬জন বীরপ্রতীকের প্রত্যেকে ভাতা পেতেন ৬ হাজার টাকা করে, তাদের প্রত্যেকের জন্য সুপারিশ করা হয়েছে ১৫ হাজার টাকা করে।

এছাড়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’— এই চার শ্রেণিতে ভাগ করা হয়েছে। এই চার শ্রেণিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংখ্যার সাড়ে বারো হাজার। যুদ্ধাহত ‘এ’ শ্রেণির জন্য প্রস্তাব ৪৫ হাজার,  ‘বি’ শ্রেণির জন্য ৩৫ হাজার, ‘সি’ শ্রেণির জন্য ৩০ হাজার এবং ‘ডি’  শ্রেণির জন্য ২৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।  তবে, এ ক্ষেত্রে কেউ একইসঙ্গে খেতাবপ্রাপ্ত ও আহত যুদ্ধাহত হলে, যে ভাতার পরিমাণ বেশি, তিনি  সেই পরিমাণ ভাতা পাবেন। কোনোভাবেই খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহ্ত—এই উভয় সুবিধা তিনি পাবেন না।

উল্লেখ্য, এই ভাতা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম (ছেলে-মেয়ে) পাবেন।  দ্বিতীয় প্রজন্ম (নাতি-নাতনিরা) এই সুবিধা পাবেন না।  এই সংক্রান্ত প্রজ্ঞাপন যখনই জারি করা হোক, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এই ভাতা  কার্যকর করা হবে বৈঠক সূত্র জানিয়েছে।

You Might Also Like

শাহিদা হক শাপলা ।। পড়শি
ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদউল্লাহ
হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই
চন্দ্রবিন্দু’র ৬ বছরে পদার্পণ “পাঠক সমাবেশ ও সম্মাননা প্রদান” অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর
শিক্ষকরাই আমাদের অগ্রগতির প্রধান শক্তি: শিক্ষামন্ত্রী
Share This Article
Facebook Email Print
Previous Article শ্যামা পদ দে এর একগুচ্ছ কবিতা
Next Article এম. সাইফুর রহমান শুধু একটি নামই নয়, একটি ইতিহাস —আবুল কাহের শামীম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?